সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিসে ফ্রিজার ট্রাক থেকে জীবিত উদ্ধার ৪১ অভিবাসী

news-image

অনলাইন ডেস্ক : গ্রিসের উত্তরাঞ্চলে একটি রেফ্রিজারেটর ট্রাক থেকে ৪১ অভিবাসন প্রত্যাশীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে।

সোমবার দেশটির উত্তরাঞ্চলীয় জানথি শহরের হাইওয়েতে নিয়মিত তল্লাশিকালীন তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকের চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উদ্ধারকৃত অভিবাসীরা আফগানিস্তানের নাগরিক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে সাতজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বাকিদের শারীরিক অবস্থা ভাল রয়েছে বলে জানিয়েছে গ্রিস পুলিশ।

গত মাসে লন্ডনের এসেক্সে একটি ফ্রিজার লরি থেকে ভিয়েতনামের ৩৯ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে