,

অপেক্ষায় বুবলী

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানের নায়িকা হয়ে রূপালি পর্দায় পা রাখেন শবনম বুবলী। ২০১৬ সালের রোজার ঈদে একসঙ্গে দুই ছবি দিয়ে বড়পর্দায় তার অভিষেক। এরপর একে একে শাকিবের বিপরীতে তিনি অভিনয় করেন ‘অহংকার’, ‘রংবাজ’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’ এবং সবশেষ ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিতে।

তবে ইদানিং শোবিজ পাড়ায় কথা রটেছে, শাকিব খান এখন অন্য নায়িকাদের নিয়ে কাজ করছেন। তাই বেকার হয়ে পড়েছেন বুবলী। তার হাতে বর্তমানে কোনো নতুন ছবির কাজ নেই।

এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘যখন ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছি, তখনও কিন্তু মানুষ নানা কথা বলেছে। কিছু মানুষের কাজই কথা বলা। আমি এসব গায়ে মাখি না। আর কাজ নেই, এ কথারও কোনো ভিত্তি নেই। ক’দিন আগেই তো শাহীন সুমনের “একটু প্রেম দরকার” ছবির ডাবিং শেষ করলাম।’

বুবলী আরও বলেন, ‘নতুন ছবিতে কাজ করার প্রস্তাব প্রতিনিয়তই পাচ্ছি। কিন্তু ব্যাটে-বলে মিলছে না বলে কাজ করা হচ্ছে না। শুধু দেশেই নয়, কলকাতার ছবিতেও কাজ করার প্রস্তাব পেয়েছি। খুব শিগগিরই নতুন ছবির ঘোষণা দেব।’

বুবলী অভিনীত সবগুলো ছবিতেই দর্শক নায়ক হিসেবে শাকিব খানকে দেখেছেন। অন্য নায়কের বিপরীতে অভিনয় করার বিষয়ে জানতে চাইলে বুবলী বলেন, ‘হ্যাঁ, এ পর্যন্ত যতগুলো কাজ করেছি, বিপরীতে শাকিব খানকে পেয়েছি। তাই বলে যে অন্য নায়কের বিপরীতে অভিনয় করবো না, তা কিন্তু না। আমি আগেও বলেছি, ভালো গল্প হলে যে কোনো নায়কের বিপরীতে কাজ করতে আমার কোনো আপত্তি নেই। অনেক দর্শকের চাওয়াও এটা। আশা করি, দর্শকের এমন চাওয়া খুব শিগগিরই পূরণ হবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর