,

ফাহমি-মিথিলার ‘অন্তরঙ্গ’ ছবি ভাইরাল‌

news-image

বি‌নোদন প্র‌তি‌বেদক : জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সময়টা বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছে না। শোবিজ পাড়ায় তাকে ঘিরে একের পর এক বিতর্কের ঝড় বইছে। এবার নির্মাতা-পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে অন্তরঙ্গ ছবি ভাইরাল হওয়ায় নতুন করে শিরোনাম হলেন এই অভিনেত্রী।

ফেসবুকে এখন ভেসে বেড়াচ্ছে ফাহমির সঙ্গে মিথিলার ‘অন্তরঙ্গ’ ছবিগুলো। চলছে সমালোচনার ঝড়। তবে অন্তরঙ্গ ছবিগু‌লো কোনো নাটকের দৃশ্য নাকি ব্যক্তিগত কোনো মুহূর্তের, তা যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে দৈনিক আমাদের সময় অনলাইন’র পক্ষ থেকে নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি। মুঠোফোনে ক্ষুদেবার্তা পাঠানো হলেও কোনো উত্তর দেননি।

এর আগে কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে মিথিলার ছবি প্রকাশ পেলে মিডিয়া পাড়ায় গুঞ্জন ওঠে। কলকাতাসহ দেশীয় কিছু গণমাধ্যমের খবরে প্রকাশ পায়, তারা দুজন বিয়ে করতে যাচ্ছেন।

প্রসঙ্গত, সংগীত পরিচালক ও শিল্পী অর্নবের একটি মিউজিক ভিডিওতে অভিনয়ের সূত্রে মিথিলার সঙ্গে সৃজিতের সখ্যতা গড়ে ওঠে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর