,

আটক হলেন বাগদাদির বোন

news-image

অনলাইন ডেস্ক : জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদ্যপ্রয়াত নেতা আবু বকর আল বাগদাদির বোন রাসমিয়া আওয়াদকে (৬৫) আটক করার দাবি করেছে তুরস্ক। দেশটির একজন শীর্ষ কর্মকর্তা এ দাবি করেছেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গতকাল সোমবার সিরিয়ার উত্তরাঞ্চলীয় আজাজ শহর থেকে বাগদাদির বোনকে আটক করা হয়েছে।

তুরস্কের শীর্ষ কর্মকর্তা জানান, রাসমিয়াকে আটকের সময় তার স্বামী ছাড়াও পাঁচ সন্তান ও পুত্রবধূ ছিলেন।

নাম না প্রকাশের শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘বাগদাদির বোনের কাছ থেকে আমরা আইএসের ভেতরকার অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবো বলে আশা করছি।’

এ সময় রাসমিয়ার স্বামী ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

গত মাসের শেষ দিকে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের এক বিশেষ অভিযানের সময় আত্মঘাতী হন আইএস এর প্রতিষ্ঠাতা ও স্বঘোষিত খলিফা আবু বকর আল বাগদাদি। প্রথমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাগদাদির মৃত্যুর বিষয়টি ঘোষণা দিলেও অনেকেই তার মৃত্যু নিয়ে ছিলেন সন্দিহান।

অবশেষে গত বৃহস্পতিবার বাগদাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আইএস। সে সময় বাগদাদির মৃত্যুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ারও হুমকি দেয় জঙ্গি গোষ্ঠীটি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা