,

ভালোবাসা দিবসে ‘মেকআপ ছাড়া’ মিমের দেখা মিলবে

news-image

বিনোদন প্রতিবেদক : সব ঠিক থাকলে আগামী বছর ভালোবাসা দিবসে দেখা মিলবে জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের। এমনটাই জানালেন নির্মাতা রায়হান রাফি। শুধু মিমই নয়, ওইদিন পাওয়া যাবে ইয়াশ রোহান ও শরিফুল রাজকেও। কারণ আগামী ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তাদের অভিনীত ছবি ‘পরাণ’।

সম্প্রতি প্রকাশ হওয়া ‘পরাণ’ ছবির পোস্টারে ছবি মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা রায়হান রাফি। তিনি জানান, ‘পরাণ’ ছবির প্রতিটি চরিত্রের আলাদাভাবে গুরুত্ব রয়েছে। গল্পের অন্যরকম একটি শক্তি আছে। এর গল্পটিও রোমান্টিক। তাই ছবি মুক্তির দিনক্ষণ হিসেবে ভালোবাসা দিবসকে চূড়ান্ত করেছি।

বিদ্যা সিনহা মিম বলেন, ‘এই ছবিতে আমি মেকআপ ছাড়া শুটিং করেছি। বলা যায়, একেবারে ন্যাচারাল অভিনয়। শুরুতে টেনশনে ছিলাম, জানি না কেমন হয়। পরে দেখলাম সব ঠিকঠাক আছে। আমি মনে করি, ছবিটি আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে। “পরাণ” ছবিতে আমি “অনন্যা” চরিত্রে অভিনয় করেছি।’

ত্রিভুজ প্রেমের ছবি ‘পরাণ’ প্রযোজনা করছে লাইভ টেকনোলজিস। এতে একদম সাদামাটা চরিত্রে আছেন মিম ও ইয়াশ রোহান। আর বখাটেরূপে দেখা যাবে শরিফুল রাজকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর