সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণবাদী মন্তব্য, মাঠ ছাড়ার হুমকি বালতেল্লির

news-image

স্পোর্টস ডেস্ক : বর্ণবাদী আচরণের শিকার হলেন মারিও বালতেল্লি। ম্যাচ চলাকালীন সময়ে ইতালিয়ান স্ট্রাইকার বালতেল্লিকে উদ্দেশ্য করে গ্যালারি থেকে কয়েকজন দর্শক বর্ণবাদী মন্তব্য করতে থাকে।

ইতালিয়ান লীগ সিরি ‘এ’ তে হেলাস ভেরোনা এবং ব্রেসকিয়ার মধ্যকার খেলাটি যখন চলছিলো ঠিক তখনই এই আচারনের শিকার হন।

রোববার (৩ নভেম্বর) রাতে হেলাস ভেরোনার মাঠে অনুষ্ঠিত ম্যাচে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বালতেল্লি নিজের ক্ষোভ চেপে রাখতে পারেননি।

ম্যাচের ৫৪ মিনিটের সময় ঘটে যাওয়া এমন বাজে ঘটনার পর বালতেল্লি ফুটবলে জোরে লাথি মেরে তা গ্যালারিতে থাকা দর্শকদের দিকে পাঠিয়ে দেন। এ সময় তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ারও হুমকি প্রদান করেন।

পরে রেফারির মধ্যস্ততায় তিনি শান্ত হন এবং ম্যাচের ৮৫ মিনিটে একটি গোলও করেন। যদিও শেষ পর্যন্ত হেলাস ভেরোনার বিপক্ষে ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে মারিও বালতেল্লির দল।

ম্যাচ শেষে নিজের ইন্সটাগ্রামে বালতেল্লি লিখেছেন, কট্টর সমর্থকগোষ্ঠী আমাকে বানর বলে সম্বোধন করছিল। তোমাদের ধিক্কার জানাই। আপনার সন্তান, স্ত্রী, আত্মীয়স্বজন, পিতা-মাতা, বন্ধুবান্ধব এবং পরিচিতজনদের সামনে এমন কিছু হওয়া লজ্জাজনক।

তিনি লিখেছেন, মাঠে আমার যে সকল সতীর্থরা আমাকে সমর্থন করেছে এবং যেসব ভক্তের কাছ থেকে আমি বার্তা পেয়েছি তাদের আমি ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। আপনারা নিজেদের সত্যিকার অর্থেই মানুষ বলে প্রমাণ করেছেন, তাদের মতো আচরণ করেননি যারা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে