সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের হামলায় ৫ সেনা নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন সীমান্তের কাছে হামলায় সৌদি আরবের অন্তত পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস অ্যাজেন্সির বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ইয়েমেন সীমান্তের কাছে সৌদি আরবের জিজান প্রদেশে হামলা হয়েছে। গত দুদিনের এই হামলায় অন্তত পাঁচ সৌদি সেনা নিহত হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সৌদি কর্তৃপক্ষ।

আনাদোলু বলছে, সেনারা কীভাবে নিহত হয়েছে কিংবা কারা হামলা চালিয়েছে সেব্যপারে এসপিএ বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। দেশটির দক্ষিণাঞ্চলের জিজান প্রদেশে ওই পাঁচ সৈন্য নিহত হয়েছে বলে জানানো হয়েছে।

২০১৪ সালে রাজধানী সানা দখলে নেয়ার পর সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে বিতাড়িত করে হুথি বিদ্রোহীরা। তারপর থেকেই দেশের বাইরে তিনি।

হাদিকে ক্ষমতায় ফেরাতে ২০১৫ সালের জুনে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব সামরিক জোট। হুথি বিদ্রোহীদের দমনে যুক্তরাষ্ট্রের সহায়তায় সৌদি ও আরব আমিরাত নেতৃত্বাধীন জোট ইয়েমেনে এখন পর্যন্ত অন্তত ১৮ হাজার বার বিমান হামলা পরিচালনা করেছে।

চলতি বছরে সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির আরো কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। কয়েক বছর ধরে চলে আসা এই যুদ্ধের অবসানে দেশটির বিদ্রোহীদের সঙ্গে রাজনৈতিক আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে জাতিসংঘ।

জাতিসংঘ বলছে, সৌদি আরব ও ইয়েমেনের এই যুদ্ধে হাজার হাজার ইয়েমেনির প্রাণহানি ও আরো এক কোটি ৪০ লাখের বেশি মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে