সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিস জনসন ক্ষমা চাইলেন

news-image

অনলাইন ডেস্ক : নির্দিষ্ট সময়ে ব্রেক্সিট চুক্তি বাস্তবায়ন করতে না পারায় ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গতকাল রোববার স্কাই নিউজের ‘সোফি রিডস সানডে’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজ দলের নেতাকর্মীদের কাছে ক্ষমা চান তিনি।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ‘সোফি রিডস সানডে’ অনুষ্ঠানে ব্রেক্সিট বাস্তবায়নে সাংসদরা তাকে সহযোগিতা করেননি বলে অভিযোগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এ সময় যারা তাকে কনজারভেটিভ পার্টির নেতা মনোনীত করেছেন তাদের কাছে ক্ষমা চান তিনি।

গত ৩১ অক্টোবর ছিল ব্রেক্সিটের নির্ধারিত সময়। ওই সময়ে ব্রেক্সিট বাস্তবায়ন করতে না পেরে দুঃখ প্রকাশ করে বরিস জনসন বলেন, ‘খুবই আক্ষেপের বিষয়। যে কেউ আমাদের চুক্তিটা দেখলেই বুঝবেন যে এটা কতটা ভালো।’

নির্দিষ্ট সময়ে ব্রেক্সিট বাস্তবায়ন করতে না পারায় দলীয় নেতাকর্মীদের কাছে ক্ষমা চাইবেন কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই… অবশ্যই। এটি একটা ঘটনা, এটি খুব দুঃখজনক ঘটনা। এখন আমরা কী করতে পারি? আমরা সব দল মিলে ডিসেম্বরের মাঝামাঝি দ্রুত এটি বাস্তবায়ন করতে পারি। যদি সৌভাগ্যবশত আমরা সংখ্যাগরিষ্ঠতা পাই তবে এটি বাস্তবায়নে আমরা কঠোর পরিশ্রম করবো।’

ব্রেক্সিটের নির্ধারিত সময় ৩১ অক্টোবরের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হতো ব্রিটেনকে। কিন্তু ব্রিটিশ সংসদে প্রবল বিরোধিতার মুখে পড়ে চুক্তিহীন ব্রেক্সিট পাস করাতে পারেননি বরিস জনসন। ফলে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় আরও তিন মাস সময় নিয়ে তা ৩১ জানুয়ারি করা হয়েছে।

এদিকে ব্রেক্সিট বাস্তবায়ন হলে মার্কিন-ব্রিটেন বাণিজ্য সম্পর্কের অবনতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে বরিস জনসন বলেন, ‘কারও মন্তব্য নিয়ে সমালোচনা করতে চাই না। কেউ কেউ এ নিয়ে ভুল বুঝছেন।’

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে