সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখ ফিরছেন ক্যাটরিনাকে নিয়ে?

news-image

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের পরবর্তী সিনেমা এখন বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম আলোচ্য বিষয়।অনেকেই ভেবেছিলেন শনিবার (০২ নভেম্বর) জন্মদিনে নিজের নতুন সিনেমার কথা জানাবেন ‘বাদশা’, কিন্তু ভক্তদের নিরাশ করেছেন তিনি।

তবে শাহরুখের নতুন সিনেমা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও তিনি ভক্তদের উদ্দেশ্যে আগেই বলেছেন, ঘোষণা করার আগে কেউ যাতে তার সিনেমার কোনো খবরে কান না দেয়।

এদিকে শোনা যাচ্ছে ‘জিরো’খ্যাত পরিচালক আনন্দ এল রাই নির্মাণ করতে যাচ্ছেন শাহরুখের নতুন সিনেমা। যাতে শাহরুখের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে।

সিনেমাটি হতে যাচ্ছে কোরিয়ান ‘চিক-ফিল্ক মিস এবং মিসেস’র রিমেক। এতে ক্যাটরিনা অভিনয় করবেন পুলিশের চরিত্রে। তবে এখনো সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন সবাই।

শনিবার শাহরুখ খান তার ৫৪তম জন্মদিন উদযাপন করেছেন। তাই জন্মদিনের প্রথম প্রহরে ভক্তরা শুভেচ্ছা জানাতে শাহরুখের মুম্বাইয়ের বাড়ির সামনে এসে হাজির হন। তাদের সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করতে প্রতিবারের মতো এবারও মান্নাতের বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়েন উচ্ছ্বসিত শাহরুখ।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে