,

ইমরান খানের বাসভবনের নিরাপত্তা জোরদার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বানি গালা আবাসিক ভবনের বাইরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পদত্যাগে বেঁধে দেয়া সময়সীমার মধ্যে ক্ষমতা থেকে সরে না গেলে বিক্ষোভকারীরা তাকে গ্রেফতার করতে পারে বলে জমিয়ত নেতার হুমকির পর এই নিরাপত্তা পদক্ষেপ নেয়া হয়েছে।-খবর এক্সপ্রেস ট্রিবিউনের

যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। রাজধানীর বাণিজ্যিক এলাকায় পাহারা দিতে অভিজাত বাহিনী ও আধাসামরিক বাহিনীকে ডাকা হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পার্লামেন্টের সামনে সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে। স্পর্শকাতর জায়গাগুলোতে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্যও আনা হয়েছে।

জমিয়তে উলামা-ই-ইসলামের প্রধানের হুমকির পর প্রধানমন্ত্রীর বানি গালা বাসভবনের দিকের সড়কগুলোতে নিরাপত্তা বেড়া বসানো হয়েছে।

তবে জনসমাবেশমুখী রাস্তাগুলো বন্ধ করা ছাড়া বাকিগুলো উন্মুক্ত রাখা হয়েছে।

এমনকি নিষিদ্ধ এলাকাগুলোও পুরোপুরি বন্ধ করা হয়নি বলে জানা গেছে। নাগরিকদের মুক্তভাবে চলাচলে সুপ্রিম কোর্টের নির্দেশনার পর কোনো মহাসড়ক কিংবা সংযোগ সড়ক বন্ধ করা হয়নি।

তবে নিরাপত্তা চৌকি ও গুরুত্বপূর্ণ ভেন্যুগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা