,

আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলছেন জুন মালিয়া!

news-image

বিনোদন ডেস্ক : প্রায় ২৩ বছর ধরে বাংলা ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন জুন মালিয়া। শুধু সিনেমাতেই নয়, টেলিভিশনেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন। তাকে দেখা গেছে বহু টিভি সিরিজ এবং রিয়েলিটি শোতেও। তবে শুধু অভিনয় দক্ষতাই নয়, বারবার তাঁর সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন সিনেমাপ্রেমীরা।

এখন শোনা যাচ্ছে, আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলছেন ভারতের জনপ্রিয় এই অভিনেত্রী। দীর্ঘদিনের বন্ধু ব্যবসায়ী সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। আগামী ১ ডিসেম্বরে হতে চলছে জুন-সৌরভের বিয়ের অনুষ্ঠান।

জুন মালিয়া বলেন, ‘আগামী ১ ডিসেম্বর বিয়ে করছি। ছোটখাটো অনুষ্ঠান হবে।’ সৌরভের সঙ্গে জুনের সম্পর্ক দীর্ঘদিনের। প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ছেলে শিবেন্দ্র এবং মেয়ে শিবাঙ্গিনীকে নিজের হাতে বড় করে তোলেন জুন। দুই ছেলেমেয়েই শৈশব পেরিয়ে প্রায় যৌবনে। তাই এবার নিজের জন্য নতুন করে স্বপ্ন সাজাচ্ছেন জুন, জানাচ্ছে তার ঘনিষ্ঠ মহল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর