সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান জুটি বাঁধছেন ২৬ বছরের ছোট নায়িকার সঙ্গে!

news-image

বিনোদন ডেস্ক : বয়সকে কিছুতেই পাত্তা দিতে চাইছেন না যেন বলিউের তিন খান। তারা পঞ্চাশের কোটা পেরিয়েও এখনও চিরসবুজ। কাজ করে যাচ্ছেন যে কোনো তরুণের চেয়ে অনেক বেশি উদ্যমে। সাফল্যও পাচ্ছেন।

আর তাদের গ্ল্যামারের টানে উঠতি যুবতীরাও মায়ায় আচ্ছন্ন। বলিউডে এখনো কোনো মেয়ে পা রাখলে স্বপ্ন দেখেন শাহরুখ, সালমান ও আমিরের নায়িকা হওয়ার। তিন নায়কও তেমন। একের পর এক তরুণীদের সঙ্গে রোমান্স করে যাচ্ছেন পর্দায়।

সেই তালিকায় এবার সালমান সঙ্গে নিলেন দিশা পাটানিকে। এর আগে এই দুই তারকা একটি আইটেম গানে একসঙ্গে পারফর্ম করেছেন। এবার তারা পুরো সিনেমাতেই রোমান্স করবেন।

প্রভুদেবা নির্মাণ করতে যাচ্ছেন ‘রাধে’ নামের ছবি। আসছে বছরের কোরবানি ঈদে এটি মুক্তি পাবে। সম্প্রত শুরু হয়েছে ছবিটির শুটিং। সেখানে সালমানের বিপরীতে শুটিং করছেন তার চেয়ে ২৬ বছরের ছোট গ্ল্যামারাস নায়িকা দিশা।

প্রথমবার জুটি বাঁধতে চলেছেন সালমান-দিশা। ইনস্টাগ্রামে পোস্ট করে সে কথা নিজেই জানিয়েছেন ‘চুলবুল পাণ্ডে’। সালমান এবং দিশা ছাড়াও ওই ছবিতে থাকবেন জ্যাকি শ্রফ, রণদীপ হুডা প্রমুখ। ছবিটি নিয়ে দিশার যেমন উচ্ছ্বাস আছে তেমনি সালমানও বেশ আশাবাদী।

এদিকে সালমান-সোনাক্ষি অভিনীত ‘দাবাং ৩’ মুক্তি পেতে চলেছে আসছে ২০ ডিসেম্বর।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে