সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সব সময় আমাদের চাপে রাখে: রোহিত

news-image

মাশরাফি মুর্তজা টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আগেই। ছুটি নিয়েছেন তামিম ইকবাল। নিষেধাজ্ঞায় ভারত সফর থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। শক্তি-সামর্থ্যে বাংলাদেশের পিছিয়ে থাকা স্বাভাবিক। কিন্তু তিন সিনিয়র ক্রিকেটার না থাকলেও বাংলাদেশ যে কোনও দলকে হারাতে পারে বলে সতর্ক করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। প্রথম ম্যাচের আগের সংবাদ সম্মেলনে রোহিত বললেন, ‘তাদের দলের দুইজন (সাকিব-তামিম) গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেই। কিন্তু তাদের ভালো কিছু করার সামর্থ্য আছে এবং যে কোনও দলকে তারা হারাতে পারে।’

টি-টোয়েন্টিতে দুই দলের দেখা হয়েছে ৮ বার, সবগুলো জিতেছে ভারত। দুইবার খুব কাছে গিয়েও হেরেছে বাংলাদেশ। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার ১০ এর ম্যাচে বেঙ্গালুরুতে শেষ ওভারে ১১ রান দরকার ছিল বাংলাদেশের। কিন্তু মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর চাপে ভেঙে পড়ে আউট হন। তাতে ১ রানে জিতে যায় ভারত।

গত বছর নিদাহাস ট্রফির ফাইনালেও জয়ের হাতছানি ছিল বাংলাদেশের। কিন্তু দিনেশ কার্তিকের ঝড়ে শেষ বলে তাদের কাছ থেকে জয় ছিনিয়ে নেয় ভারত। এই দুই শ্বাসরুদ্ধকর জয়ের স্বাক্ষী ছিলেন রোহিত। বাংলাদেশকে তাই খাটো করে দেখছেন না ৩২ বছর বয়সী ওপেনার, ‘বাংলাদেশ খুবই ভালো একটা দল। আমরা দেখেছি তারা এখন কেমন প্রতিদ্বন্দ্বিতা করে- শুধু দেশেই নয়, দেশের বাইরেও। বিশেষ করে আমাদের বিপক্ষে। তারা সব সময় আমাদের চাপে রাখে। এই দলকে ভিন্ন চোখে দেখার কোনও উপায় নেই।’

বাংলাদেশের বিপক্ষে তরুণ একটি দল গড়েছে ভারত। সানজু স্যামসন, শ্রেয়াস আইয়ার, মনীষ পান্ডে, ঋষভ পান্ত, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, খলিল আহমেদ, শিবম ডুবে এবং শারদুল ঠাকুরের মতো তরুণ খেলোয়াড়দের সুযোগ নিজেদের সামর্থ্য দেখানোর। একাদশ নিয়ে রোহিত বলেছেন, ‘কন্ডিশন দেখতে হবে আগে। পিচ কেমন হবে সেটার ওপর নির্ভর করছে। যদি পিচ মন্থর হয়, স্পিনাররা অগ্রাধিকার পাবে। কন্ডিশন পর্যবেক্ষণ করেই দল সাজাবো।’

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে