সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পড়শী প্রকাশ করতে যাচ্ছেন নজরুলসংগীত

news-image

বিনোদন প্রতিবেদক : প্রায় চার বছর আগে কবিগুরুর ‘আমার পরাণও যাহা চায়’ গানটি গেয়েছিলেন সংগীতশিল্পী পড়শী। গানটি প্রকাশের পর সংগীতবোদ্ধারা সবাই এর প্রশংসা করেন। এবার পড়শী প্রকাশ করতে যাচ্ছেন নজরুলসংগীত। শিরোনাম ‘আপনার চেয়ে আপন যে জন’। সন্ধির সংগীত পরিচালনায় এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানান পড়শী।

তিনি বলেন, ‘এর আগে, রবীন্দ্রসংগীত গেয়েছি। বেশ সাড়া পেয়েছিলাম। সে অনুপ্রেরণা থেকে এবার নজরুলের গানে কণ্ঠ দিলাম। কতটুকু শুদ্ধ হয়েছে, এর বিচার করবে শ্রোতারা। গানটি মিউজিক ভিডিও আকারে নির্মাণ করা হচ্ছে। আশা করি, খুব শিগগিরই এটি প্রকাশ হবে।’

পড়শী জানান, ‘আপনার চেয়ে আপন যে জন’ গানটির ভিডিও নির্মাণ করবেন রম্য খান।

এদিকে, নজরুলগীতির পাশাপাশি বেশ কিছু নতুন গানে কণ্ঠ দিয়েছেন পড়শী। আগামী মাসে গাঙচিল-এর ব্যানার থেকে তার নতুন একটি গান প্রকাশ হবে। এর কথা-সুর করেছেন শিল্পী নিজেই।

পড়শী জানান, দীর্ঘ ৯ বছর পর আবারও নিজের কথা ও সুরে গান প্রকাশ করতে যাচ্ছেন। ২০১০ সালে নিজ নামে প্রকাশিত প্রথম একক অ্যালবামে ‘উদাস দুপুর’ গানটির কথা, সুর করেছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে