,

দাওয়াত খেতে গিয়ে থানায়!

news-image

বিনোদন ডেস্ক : হঠাৎ করেই মাঝরাতে থানায় হাজির হতে হয় ওপার বাংলার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে। না, এটি কোন শুটিংয়ের কাহিনী নয়। তার বন্ধু ফটোগ্রাফার তথাগত ঘোষকে থানা থেকে ফিরিয়ে আনতে সেখানে গিয়েছিলেন এই অভিনেত্রী।

বন্ধু তথাগতকে সঙ্গে নিয়ে ভাইফোঁটা উপলক্ষে অন্য এক বন্ধুর বাড়ি গিয়েছিলেন প্রিয়াঙ্কা। অনুষ্ঠান ছাড়াও সেখানে একসঙ্গে বাজি পোড়ানো হবে বলে ঠিক করা ছিল। ওই পরিবারের আরও অনেকেই শামিল হয়েছিলেন বাজি পোড়ানোয়।

শব্দবিধি না মেনে বাজি পোড়ানোয় পাড়ার মানুষ স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। এরপর সেসময় ওই বাড়িতে পুলিশ হাজির হন। আচমকা পুলিশ আসায় প্রাথমিক ভাবে সকলেই ঘাবড়ে যান।তবে এই বাজি পোড়ানোর সময়ে প্রিয়াঙ্কা সেস্থানে ছিলেন না বলেই শোনা গিয়েছে।

পুলিশের বরাতে তথাগতের ভাষ্য, ‘যে বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল, সেই পরিবারের কয়েকটি বাচ্চা শেল ফাটাচ্ছিল। তখন রাত প্রায় সাড়ে এগারোটা হবে। অভিযোগ শুনে সেই সময়ে পুলিশ আসে। কিন্তু সেখানে পরিবারের তরফে কোনও পুরুষ সদস্য না থাকায় আমি ও আমার এক বন্ধু থানায় হাজিরা দিতে যাই।’

প্রিয়াঙ্কা থানায় পৌঁছালে দু’পক্ষের সমঝোতায় কিছুক্ষণের মধ্যেই তথাগত ও তাঁর বন্ধুকে ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে প্রিয়াঙ্কা বলেন, ‘কী অদ্ভুত কান্ড! নিমন্ত্রণ খেতে গিয়ে থানায় যেতে হল। বাচ্চাগুলোর কথা ভেবেই থানায় গিয়েছিলাম আমরা। পুলিশ আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর