,

শরিয়ার বিধানদাতা মুফতিই ‘পরকীয়ায়’ জড়ালেন, এরপর যা হলো…

news-image

অনলাইন ডেস্ক : শুধু বিয়ে বহির্ভূত সম্পর্কেই জড়াননি, এতে ধরাও পড়েন তিনি। এজন্য তাকে ২৮ বার বেত্রাঘাত করা হয়েছে। তিনি কোনো সাধারণ জনতা নয়, বরং শরিয়ার বিধানদাতা এক মুফতি। ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ঘটেছে এমন ন্যাক্কারজনক ঘটনা।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ওই মুফতির নাম হলো-মুখলিস বিন মোহাম্মদ (৪৬)। তিনি আচেহ প্রদেশের বেসার জেলায় বসবাস করেন। এই প্রদেশে কঠোর শরিয়া আইনের খসড়া করতে সহায়তা করে আচেহ ওলামা কাউন্সিল (এমপিইউ)। সেই কাউন্সিলের মুফতি ছিলেন মুখলিস বিন মোহাম্মদ।

জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে মুখলিস বিনকে দেশটির কর্মকর্তারা এক বিবাহিত নারীসহ একটি পর্যটন উপকূলের পার্ক করা একটি গাড়ি থেকে আটক করে। তিনি ওই নারীর সঙ্গে ‘পরকীয়ায়’ জড়িত ছিলেন।

এর জেরে গত বৃহস্পতিবার মুফতি মুখলিস বিন ও ওই নারীকে বেত্রাঘাত করা হয়েছে। এ ঘটনায় মুফতি মুখলিস বিনকে ২৮ বার এবং ওই নারীকে ২৩টি বেত্রাঘাত করা হয়।

বেসারের ডেপুটি মেয়র হুসাইনি ওয়াহাব বলেন, ‘এটা আল্লাহর আইন। ওলামা কাউন্সিলের সদস্য হলেও কেউ দোষী প্রমাণিত হলে তাকে বেত্রাঘাত করতে হবে।’

মুখলিসকে ওলামা কাউন্সিল থেকে বহিষ্কার করা হয়েছে বলেও জানান বেসারের ডেপুটি মেয়র।

উল্লেখ্য, আচেহ প্রদেশে ২০০৫ সাল চালু রয়েছে শরিয়া আইন। বিয়ে বহির্ভূত সম্পর্ক, সমকামিতা ও জুয়ায় কেউ দোষী হিসেবে প্রমাণিত হলে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়। এ ছাড়া সেখানে মদপান, অ্যালকোহল উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা