সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানে আগুনে ৫০০ বছরের পুরনো প্রাসাদ ধ্বংস

news-image

অনলাইন ডেস্ক : জাপানের পাঁচশ বছরের পুরনো শুরি প্রাসাদের মূল কাঠামো আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়ার রাজধানী নাহা-র একপাশে একটি পাহাড়ের ওপর অবস্থিত প্রাসাদটিতে বৃহস্পতিবার ভোররাতে আগুন লাগে। আগুন লাগার কারণ পরিষ্কার হয়নি।

আগুন নিয়ন্ত্রণে আনতে ভোররাত থেকেই দমকল কর্মীরা চেষ্টা শুরু করেন। এ পর্যন্ত কেউ হতাহত হয়নি।

৫০০ বছর আগে রুকিউ রাজবংশের আমলে কাঠের এই প্রাসাদটি তৈরি করা হয়েছিল। ১৯৩৩ সালে প্রাসাদটিকে জাপানের জাতীয় সম্পদের মর্যাদা দেওয়া হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বীপটিতে এক লড়াই চলাকালে প্রাসাদটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। তারপর বর্তমান স্থাপনাটি পুনর্নির্মাণ করা হয়।

আগুনে প্রাসাদের প্রধান ভবনের পাশাপাশি উত্তর ও দক্ষিণের কাঠামোগুলোও পুড়ে ছাই হয়ে গেছে।

ওকিনাওয়া পুলিশের মুখপাত্র রিও কোচি বলেন, “এখনও আগুন লাগার কারণ বের করা যায়নি। ভোররাত আড়াইটায় একটি নিরাপত্তা কোম্পানির অ্যালার্ম বেজে উঠেছিল।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে