সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাকার সঙ্গে সেলফি তুলতে হলুদ কার্ড দেখালেন রেফারি! (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : ইসরায়েলের মাটিতে একটি চ্যারিটি ম্যাচে মাঠে নামে ব্রাজিলিয়ান লেজেন্ড নামে একটি দল। ব্রাজিলিয়ান লেজেন্ড নামে এ দলটি গঠন করা হয় ইতালিয়ান ক্লাব এসি মিলান ও স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সাবেক তারকাদের নিয়ে।

ম্যাচে রোনালদিনহো, কাফু, রিভালদো, রবার্তো কার্লোস, বেবেতো, কাকার মতো তারকারা অংশ নেন এতে। এ ম্যাচে ইসরায়েলকে ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিলিয়ান লেজেন্ড।

বিরতির পর ৫০ মিনিটে হঠাৎ খেলা বন্ধ হয়ে যায়। এসময় ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার কাকাকে হলুদ কার্ড দেখান মাঠের রেফারি। কিন্তু হলুদ কার্ডে তো খেলা বন্ধ থাকার কথা না। এরপরই রেফারি কাকার সঙ্গে সেলফি তোলার আবদার করেন। সেটি পূরণ করেন ২০০৭ এর ব্যালন ডি অর জয়ী তারকা।

এর আগে বিরতিতে যাওয়ার আগে ম্যাচের ৪৪ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দর্শনীয় গোলে দলকে ৩-২ এ এগিয়ে রাখেন কাকা। পরে মারসিও অ্যাম্ব্রোসো গোল করলে ৪-২ ব্যবধানে ম্যাচ জেতে ব্রাজিলিয়ান লেজেন্ড।

https://youtu.be/5vIpT-_zj8c

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে