শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত সফরের আগেই কেন সাকিবের নিষেধাজ্ঞা-মোহাম্মদ রফিক

news-image

বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ দলের টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসানের উপর আইসিসির নিষেধাজ্ঞার পর নতুন করে অধিনায়ক ঘোষণা করে ভাঙা হৃদয় নিয়েই ভারত সফরে গিয়েছে টিম টাইগার। সব ঘটন-অঘটন ছাপিয়ে কেমন হতে পারে বাংলাদেশ দলের ভারত সফর, জানতে চাইলে সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক বলেছেন, জুয়াড়ির সঙ্গে ফোনালাপ ও টেক্সট পাঠানোয় এতোবড় দুর্ঘটনা ঘটবে সাকিব এটা কখনোই চিন্তা করেননি। আর এই দুর্ঘটনাটা আগে হলো না কেন? এখন বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সিরিজের আগেই কেন এমন ঘটনা? এ বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে।

তিনি বলেন, সার্বিক পরিস্থিতিতে দল যেমন করেই গঠন করা হোক খেলাতো খেলতেই হবে। সাকিব আল হাসান ইনজুরির শিকারও হতে পারতো। ইনজুরিতে পড়লেও তাকে ছাড়া দল গঠন করতে হতো। এই মনমানসিকতা নিয়েই আমাদের দলের ক্রিকেটারদের খেলতে হবে। ইন্ডিয়া যে ধরনের ক্রিকেট খেলে সেই অনুযায়ী দল গঠন করেই আমাদের মাঠে নামতে হবে। আমি মনে করি ক্রিকেট বোর্ড আমাদের বর্তমান সময়ের সেরা খেলোয়াড়দেরই পাঠিয়েছে। আইসিসির উচিত ছিলো অনেক আগেই থেকেই সাকিবের বিষয়টি বিসিবিকে জানানো। আইসিসিরও এখানে দোষ আছে। ভারতে বাংলাদেশ দল ভালো ক্রিকেট খেলবে, আমি এমনটাই প্রত্যাশা করি।