সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোতে জিতলো জুভেন্টাস

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যাচের ৯৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে জুভেন্টাসকে জয়ের স্বাদ পাইয়ে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ৯ জনের জেনোয়াকে ২-১ গোলে হারিয়েছে ইতালিয়ান জায়ান্টরা। এই জয়ে দলটি সিরি আ’র শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে।

খেলার শুরুতে জেনোয়ার ডিফেন্সে বেশ কিছু আক্রমণ প্রতিহত হওয়ার পর ৩৬তম মিনিটে ডেডলক ভাঙেন জুভেন্টাসের লিওনার্দো বনুচ্চি। কর্নার শট থেকে বল পেয়ে দারুণভাবে প্রতিপক্ষের ডি-বক্সে পাঠিয়ে দেন জুভেন্টাসের বেটানকার আর তা থেকে চটজলদি ফিনিশিং দেন বনুচ্চি।

গোল শোধ করতে অবশ্য মাত্র ৪ মিনিট সময় নেয় জেনোয়া। স্বাগতিক ডিফেন্সকে বোকা বানিয়ে গোলটি করেন জেনোয়ার মিডফিল্ডার ক্রিস্টিয়ান কুয়ামে।

দ্বিতীয়ার্ধে কঠিন বিপদে পড়ে যায় সফরকারী দল। ৫১ থেকে ৫৭, এই ৬ মিনিটের মধ্যেই দলটির দুই খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। প্রথমে দিবালার জার্সি ধরে দু’বার টানাটানি করে দ্বিতীয় হদুল কার্ড তথা লাল কার্ড দেখেন ফ্রান্সেসকো ক্যাসাটা। এরপর সেই দিবালাকেই ফাউল করেন পান্দেভ। এবার রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় লাল কার্ড দেখেন ফেদেরিকো মার্চেত্তি।

এর আগে ৮৭তম মিনিটে লাল কার্ড দেখেন আদ্রিয়েন র‍্যাবিওট। তবে শেষদিকে জুভেন্টাসকে রক্ষা করেন রোনালদো। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে রোনালদোকে ফাউল করেছিলেন জেনোয়ার অ্যান্টোনিও সানাব্রিয়া। স্পট কিকে কোনো মিস করেননি পর্তুগিজ উইঙ্গার।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে