সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেটের বাইরে ম্যাক্সওয়েল

news-image

স্পোর্টস ডেস্ক : গত রোববারেও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৭ চার ও ৩ ছক্কার মারে মাত্র ২৮ বলে ৬২ রান করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। খেলেছিলেন নিজের পছন্দের সব শট। তখনও বোঝা যায়নি মানসিকভাবে ঠিক কতোটা বিপর্যস্ত অবস্থায় রয়েছেন তিনি।

তবে পরদিন একটি সাক্ষাৎকারে নিজের মানসিক অবস্থার ব্যাপারে খানিক ধারণা দিয়েছিলেন এ মারকুটে অলরাউন্ডার। আর এবার নিজের মানসিক অবসাদের কথা উল্লেখ করে সবধরনের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়ে নিলেন ম্যাক্সওয়েল। যার ফলে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ও পাকিস্তানের বিপক্ষে পুরো সিরিজই খেলা হবে না তার।

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাইকোলজিস্ট ডাক্তার মাইকেল লয়েড ম্যাক্সওয়েলের সিদ্ধান্তের ব্যাপারে জানিয়ে বলেন, ‘গ্লেন ম্যাক্সওয়েল নিজের মানসিক সুস্থ্যতার ব্যাপারে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। যে কারণে সে খেলাটা থেকে কিছুদিন দূরে থাকবে। নিজের এই সমস্যার ব্যাপারে সদা তৎপর ছিলো ম্যাক্সওয়েল এবং সাপোর্ট স্টাফকেও সঙ্গে সঙ্গেই জানিয়েছে।’

জাতীয় দলের নির্বাহী পরিচালক বেন অলিভার এ বিষয়ে ম্যাক্সওয়েলের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, ‘আমাদের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সুস্থ্যতা সবার আগে। ম্যাক্সওয়েলের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। ভিক্টোরিয়ার সঙ্গে মিলে ম্যাক্সওয়েলের ব্যাপারে একত্রে কাজ করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। যাতে করে দ্রুতই খেলায় ফিরতে পারে ম্যাক্সওয়েল।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাইকে বলে দিয়েছি, অনুরোধ করেছি তারা যেনো ম্যাক্সওয়েল এবং তার পরিবার-পরিজনকে নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ করে দেয়। বর্তমান পরিস্থিতিতে তার নিজের মতো করে থাকা খুব জরুরি। সে খুবই দারুণ একজন খেলোয়াড় এবং অস্ট্রেলিয়া ক্রিকেট পরিবারের অন্যতম সদস্য। গ্রীষ্মেই আমরা তাকে মাঠে দেখা আশা প্রকাশ করছি।’

এদিকে ম্যাক্সওয়েলের এমন আকস্মিক সিদ্ধান্তের কারণে দলে একটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছে অস্ট্রেলিয়া। তার জায়গায় শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজটি খেলবেন ডি’আরকি শর্ট। আগামী রোববার থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি। তার আগে শুক্রবার হবে লঙ্কানদের বিপক্ষে শেষ ম্যাচ।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে