সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচেও ঝড় তুলেছিলেন। খেলেছিলেন অপরাজিত সেঞ্চুরির ইনিংস। ওই ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। এবার আবারও ওয়ার্নারের ব্যাটে ঝড়। এবারও থাকলেন অপরাজিত। তবে সেঞ্চুরি করা লাগেনি আর। অপরাজিত ৬০ রান করে এক ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়াকে সিরিজ উপহার দিয়েছেন তিনি।

অ্যাডিলেডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৩৪ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছিল অসিরা। এবার ব্রিসবেনের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে ৯ উইকেটের ব্যবধানে পরাস্ত করল অস্ট্রেলিয়া। অ্যারোন ফিঞ্চ শূন্য রানে আউট হলেও ওয়ার্নার আর স্মিথ মিলেই অসিদের জয়ের বন্দরে পৌঁছে দেন।

গ্যাবায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ১৯ ওভারে ১১৭ রানে অল-আউট হয়ে যায় মালিঙ্গা অ্যান্ড কোং। জবাবে ব্যাট করতে নেমে ১৩ ওভারে ১ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১১৮ রান তুলে নেয় অস্ট্রেলিয়া।

শ্রীলঙ্কা ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন উইকেটরক্ষক কুশল পেরেরা। ওপেনার দানুসকা গুনাথিলাকা করেন ২১ রান।

এছাড়া আভিসকা ফার্নান্দো ১৭, ওয়ানিন্দু হাসারাঙ্গা ১০, ইসুরু উদানা ১০ ও লক্ষ্মন সান্দাকান ১০ রান করেন। অধিনায়ক মালিঙ্গা আউট হন ৯ রান করে। অস্ট্রেলিয়ার হয়ে নিজেদের মধ্যে ২টি করে উইকেট ভাগ করে নেন বিলি স্ট্যানলেক, প্যাট কামিন্স, অ্যাস্টন এগার ও অ্যাডাম জাম্পা।

জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া প্রথম ওভারেই অধিনায়ক অ্যারোন ফিঞ্চের উইকেট হারিয়ে বসে। রানের খাতা খুলতে পারেননি ফিঞ্চও। স্টিভেন স্মিথের সঙ্গে জুটি বেঁধে ডেভিড ওয়ার্নার দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।

প্রথম ম্যাচে দুরন্ত শতরান করা ওয়ার্নার এই ম্যাচেও হাফ-সেঞ্চুরি করেন। তিনি ৯টি বাউন্ডারির সাহায্যে ৪১ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন। ৬টি বাউন্ডারির সাহায্যে স্টিভেন স্মিথ ৩৬ বলে ৫৩ রান করে নট-আউট থেকে যান।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে