সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ক্রিকেটে সাকিবের বিকল্প নেই : পাপন

news-image

স্পোর্টস ডেস্ক : দেশের ক্রিকেটে সাকিব আল হাসানের বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ওপর দুই বছরের নিষেধাজ্ঞা আরোপের পর আজ মঙ্গলবার পাপন এ মন্তব্য করেন।

সাকিবের ওপর আইসিসির নিষেধাজ্ঞার পর মিরপুরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বিসিবি’র সভাপতি বলেন, ‘এর চেয়ে বেশি শকিং কিছু হতে পারে আমার জানা নাই। আমি বহুবার বলেছি, দুটা প্লেয়ারের সাবস্টিউট (বিকল্প) আমাদের নাই। একজন অ্যাজ এ ক্যাপ্টেন মাশরাফি, আরেকজন অ্যাজ এ প্লেয়ার সাকিব। অন্যান্য প্লেয়ারের মতো সাবস্টিউট আমরা পেলেও সাকিবের মতো প্লেয়ার আবার পাবো কি না, আমরা জানি না।’

সাকিবকে সঙ্গে নিয়ে পাপন আরও বলেন, ‘সাকিব এখনো বিশ্বসেরা খেলোয়াড়। সাকিবের খেলতে না পারার ব্যাপারটাই আমার কাছে ফার্স্ট শক। সামনে আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিজ। এরপর টেস্ট চ্যম্পিয়নশিপ শুরু হবে। সবগুলোরই প্ল্যানিং যত চিন্তাধারা, সবকিছু কিন্তু সাকিবকে নিয়েই করা হয়েছিল। ওকে ক্যাপ্টেন করার পেছনে এটাই কারণ ছিল যে, ও আমাদের বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবে। কিন্তু ও খেলতে পারবে না এটা অত্যন্ত শকিং। রাগও হয়েছে, ও কেন জানালো না। এতে তো রাগ হবেই।’

এর আগে আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হলেও সাকিব দোষ স্বীকার করায় শর্ত সাপেক্ষে এক বছরের শাস্তি স্থগিত করেছে আইসিসি। সেই শর্ত পূরণ সাপেক্ষে ২০২০ সালের ২৯ অক্টোবর থেকে ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব।

আইসিসির যে তিন ধারায় সাকিবের ওপর নিষেধাজ্ঞা

২.৪.৪ ধারা : ২০১৮ সালে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় সিরিজ ও ২০১৮ সালে আইপিএলের সময় জুয়াড়িদের কাছ থেকে পাওয়া প্রস্তাবের কথা আইসিসির দুর্নীতি দমন ইউনিটের (এসিইউ) কাছে জানাননি সাকিব।

২.৪.৪ ধারা : ২০১৮ সালের ত্রিদেশীয় সিরিজেই তার সঙ্গে জুয়াড়িরা দ্বিতীয়বার যোগাযোগ করলেও সেটি দ্বিতীয়বার আইসিসির দুর্নীতি দমন ইউনিটের কাছে বিস্তারিত জানাতে ব্যর্থ হয়েছেন সাকিব।

২.৪.৪ ধারা : ২০১৮ সালের ২৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাবের একটি ম্যাচের আগে সাকিবকে ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। সেটিও যথাযথ কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে