,

স্বামীকে নিয়ে নতুন অধ্যায় শুরু করলেন সালমা

news-image

বিনোদন প্রতিবেদক : শিশুদের জন্য কাজ করার ভাবনা-চিন্তা থেকে কণ্ঠশিল্পী সালমা গড়ে তুলেছেন ‘সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট’। গতকাল সোমবার ফাউন্ডেশনের পক্ষ থেকে ময়মনসিংহের হালুয়াঘাট বড়দাসপাড়ায় ৩০০ শিশুকে শিক্ষা উপকরণ, খাদ্যসামগ্রী ও খেলাধুলার সরঞ্জাম প্রদান করেন এই লালনকন্যা।

সালমা বলেন, ‘মানুষের ভালোবাসায় আজ আমি এখানে আসতে পেরেছি। এবার তাদের জন্য কাজ করতে চাই। আমি মনে করি, যে কোনো উন্নয়নের পেছনে শিক্ষা খুব জরুরি। তাই আমি ও আমার স্বামী মিলে শিক্ষা নিয়ে একনিষ্ঠভাবে কাজ করতে চাই। ইচ্ছে আছে, সারা দেশে শিশুদের নিয়ে কাজ করার। সে ভাবনা-চিন্তা থেকে আমরা “সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট” প্রতিষ্ঠা করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের মতো ক্ষুদ্র মানুষের প্রচেষ্টা যদি সামান্য হলেও সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে, সেটাই হবে পরম পাওয়া। আমি আহ্বান করবো, সমাজের বিত্তবান মানুষরাও যেন পিছিয়ে পড়া মানুষদের উন্নয়ন করে এবং তাদের পাশে দাঁড়ায়।

জানা গেছে, স্কুলে ৩০০ শিশুদের মাঝে বাংলা, ইংরেজি ও গণিতের খাতা, কলম, কেরাম, ফুটবল ও পোলাও চালসহ বেশ কিছু সামগ্রী বিতরণ করা করা হয়েছে। পাশাপাশি শিশুদের সঙ্গে বেশ কিছুক্ষণ আনন্দঘন সময় কাটান সালমা। গেয়ে শোনান দুটো গানও।

সালমা জানান, এই ফাউন্ডেশনের চেয়ারম্যান সালমা নিজেই। মহাসচিব তার স্বামী আইনজীবী সানাউল্লাহ নূর সাগর। আগামীতে তারা কুষ্টিয়াতে যাবেন।

এদিকে, সালমা এখন নতুন গান তৈরির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন ‘তোমার অপেক্ষায়’ শিরোনামের একটি গানে। অমিতা কর্মকারের কথায় গানটির সুর-সংগীত করেছেন হাবিব ওয়াহিদ। আগামী মাসে গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ হবে বলে জানান সালমা।দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর