সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সাকিব কী এই বেআইনি কাজটা করতে পারে?’

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, খেলোয়াড়দের আমরা বলে ছিলাম ওরা কোনো টেলিকোর সঙ্গে চুক্তি করতে পারবে না। যেন সামনের বছর মোবাইলফোন কোম্পানিগুলো টিম স্পন্সরের জন্য দরপত্রে অংশ গ্রহণ করে। জেনেশুনে সাকিব কি এই বেআইনি কাজটা করতে পারে? আমি কি ওদের যা খুশি তাই করতে দেব?

সোমবার প্রকাশিত দেশের একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি আরও বলেন, সময়টা দেখুন, জানুয়ারিতে আমরা নতুন স্পন্সর দরপত্রে টেলিফোন কোম্পানিগুলোকে আর পাব না। তারা আসলেও কম টাকা দিতে চাইবে। সাকিব যে এভাবে আমাদের ফাঁদে ফেলল, এতে ক্ষতিটা কার? শুধু সাকিবই লাভবান হলো, কিন্তু ক্রিকেট দলের কী হবে?

এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি আরও বলেন, সাকিবকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়েছে। ওর কোনো ব্যাখ্যা থাকলে সেটা আগে শুনি।

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর খেলোয়াড়দের ধর্মঘট চলাকালে ক্রিকেট বোর্ডের অনুমতি ছাড়াই সাকিব গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে