,

সিরিয়ার তুরস্ক নিয়ন্ত্রিত এলাকায় তুর্কি বিশ্ববিদ্যালয়ের শাখা খুলল

news-image

ডেস্ক রিপোর্ট : সিরিয়ার নিয়ন্ত্রিত এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের শাখা খুলেছে তুরস্ক। আলেপ্পোসহ দেশটির বিভিন্ন এলাকায় এসব প্রতিষ্ঠান খোলা হচ্ছে।

গত তিন বছরে তিনবার সীমান্তবর্তী সিরিয়ায় সামরিক অভিযান চালিয়েছে তুর্কি সেনাবাহিনী। এসব অভিযানে বিস্তীর্ণ এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে আঙ্কারা।

কোথাও সরাসরি তুরস্কের সেনারা এলাকা নিয়ন্ত্রণ করছেন। আবার কোনো কোনো এলাকা তুরস্কের মদদপুষ্ট সিরিয়ান বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলছে। সেগুলোতে পুরোপুরি কর্তৃত্ব রয়েছে তুরস্কের।

এরকম একটি এলাকা সিরিয়ার আলেপ্পো। তুরস্কের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা এসব এলাকা পুণনির্মাণ ও মানুষের বসবাস উপযোগী করতে কাজ করছে। খোলা হয়েছে তুরস্কের বিভিন্ন স্কুল বা হাসপাতালের শাখা।

এরই মধ্যে বিখ্যাত গাজিয়ানটেপ ইউনিভার্সিটির শাখাও খোলা হয়। আলেপ্পোতে এই বিশ্ববিদ্যালয়ের তিনটি শাখায় গত ৪ অক্টোবর ভর্তি শুরু হয়েছে। সিরিয়ান শিক্ষার্থীরা এসব শাখায় পড়াশোনা করে বিশ্ববিদ্যালয় ডিগ্রি অর্জন করতে পারবেন।

আলেপ্পোর আল বাব এলাকায় বিজনেস অনুষদ, আজাজ এলাকায় ইসলামিক সায়েন্স অনুষদ এবং আফরিনে শিক্ষা অনুষদ খুলেছে গাজিয়ানটেপ ইউনিভার্সিটি।

৪ অক্টোবর ভর্তি কার্যক্রম শুরুর পর ৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ক্যাম্পাসগুলো। উদ্যোগটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন স্থানীয়রা।

মানবাধিকার কর্মী সেবা এনকার আল মনিটর’কে বলেছেন, তিনটি অনুষদ খোলার বিষয়টি স্থানীয় শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য ভাল। তাদেরকে উচ্চতর পড়াশোনার জন্য তুরস্কে যেতে হবে না।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর