সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা পেল নতুন প্রেসিডেন্ট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নতুন প্রেসিডেন্ট পেল আর্জেন্টিনা। কেন্দ্রীয় বামপন্থি নেতা আলবার্তো ফার্নান্দেজ দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। সাম্প্রতিক সময়ে দেশটিতে অর্থনৈতিক সংকট বেড়ে গেছে। এর মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিজয়ী হতে ৪৫ শতাংশের বেশি ভোট অর্জনে সক্ষম হয়েছেন ফার্নান্দেজ। এই নির্বাচনে তিনি ক্ষমতাসীন কনজারভেটিভ দলের মৌরিসিও ম্যাক্রিকে পরাজিত করেছেন।

ভোটের ফলাফল প্রকাশের পর ফার্নান্দেজের নির্বাচনী সদর দফতরে তার সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন। সাম্প্রতিক সময়ে দেশটির অর্থনৈতিক সংকট এতটাই বেড়েছে যে, সেখানকার প্রায় এক তৃতীয়াংশ মানুষকে দারিদ্র্যতার দিকে ঠেলে দিয়েছে।

এদিকে নির্বাচনে জয়ী হওয়ায় ফার্নান্দেজকে স্বাগত জানিয়েছেন মৌরিসিও ম্যাক্রি। তিনি ফার্নান্দেজকে সোমবার প্রেসিডেন্টের বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন। ফার্নান্দেজ তার সমর্থকদের উদ্দেশে বলেছেন, যতটুকু সম্ভব তিনি বিদায়ী প্রেসিডেন্টকে সহযোগিতা করে যাবেন।

৯০ শতাংশের বেশি ভোট গণনা হয়েছে। এতে ফার্নান্দেজ পেয়েছেন ৪৭ দশমিক ৭৯ শতাংশ ভোট এবং ম্যাক্রি পেয়েছেন ৪০ দশমিক ৭১ শতাংশ ভোট। নির্বাচনে জয়ী হতে হলে একজন প্রার্থীকে কমপক্ষে ৪৫ শতাংশ ভোট পেতে হয়।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে