সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উঠে দর্শককে শাসালেন মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটে যেন শনির দশা লেগেছে। একের পর এক দুর্ঘটনা যেন তাড়া করে বেড়াচ্ছে। ক্রিকেটারদের আন্দোলন, বোর্ডের কঠোর অবস্থান, নিয়ম না মেনে সাকিবের গ্রামীণফোনের সঙ্গে চুক্তিতে যাওয়া- এর সঙ্গে যোগ হলো আজ (রোববার) প্রস্তুতি ম্যাচ চলাকালীন মুশফিকুর রহীমের অস্বাভাবিক আচরণ।

এমনিতে বিনয়ী, নম্র ও স্বল্পভাষী মুশফিক বেশিরভাগ সময় হাঁটেন মাথা নিচু করেই। আজও প্রস্তুতি ম্যাচে সবুজ দলের বিপক্ষে ৩ বলে ৪ রান করে আউট হয়ে ওভাবেই ফিরছিলেন ড্রেসিংরুমের উদ্দেশ্যে। প্যাভিলিয়নের কাছাকাছি আসতেই এক সমর্থক উড়ো মন্তব্য করে বসেন মুশফিকের উদ্দেশ্যে।

ড্রেসিংরুমে ফিরে শুধু ব্যাট ও হেলমেট রেখে প্রাচীর টপকে মুশফিক উঠে পড়েন গ্র্যান্ড স্ট্যান্ডে এবং শাসিয়েছেন ইমরান হোসেন নামের সেই দর্শককে। গ্র্যান্ড স্ট্যান্ডে থাকা আশপাশের লোকজন বলছেন, ইমরান কটূক্তি করেছিলেন মুশফিককে উদ্দেশ্য করে। তবে ইমরান তা অস্বীকার করেছেন।

সেই দর্শকের দাবি, আমি বলেছিলাম মাথা নিচু করে সাজঘরে ফিরছেন কেন? মাথা উঁচু করে যান। এটাই কটূক্তি ধরে মুশফিক ভাই আমাকে শাসিয়েছেন। আমি তাকে কোনো কটূক্তি করিনি।

অপ্রীতিকর এই ঘটনার জন্ম দেয়া ইমরানকে অবশ্য মুশফিক নিজেই বাঁচিয়েছেন। প্রথমে মেজাজ হারালেও ইমরানকে ছেড়ে দিতে বলেন অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যানই। এর খানেক পর ছেড়ে দেয়া হয় তাকে। তবে তাকে আর মাঠে বসে খেলা দেখতে দেয়া হয়নি। তাকে মাঠ থেকে বের করে দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে