সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে দিবা-রাত্রির টেস্ট খেলতে চায় ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন সফরে দুই টেস্ট সিরিজের একটি দিবা-রাত্রির ম্যাচ খেলতে চায় ভারত। আগামী ২২ নভেম্বর কোলকাতার ইডেন গার্ডেনে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি দিবা-রাত্রিতে আয়োজন করতে চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) প্রস্তাব দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নব-নির্বাচিত সভাপতি সৌরভ গাঙ্গুলি।

এডিলেড ওভালে ২০১৫ সালের নভেম্বরে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলে। তবে ভারত কিংবা বাংলাদেশ কোনো দলই এখন পর্যন্ত দিবা-রাত্রির টেস্ট খেলেনি।

দিবা-রাত্রির টেস্ট খেলা হয় গোলাপি বলে। ভারত সব সময়ই গোলাপি বলের টেস্টে অনীহা প্রকাশ করে আসছিল, বাংলাদেশের খুব বেশি পছন্দ নয় এটি। এমনকি এ বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে দিবা-রাত্রির একটি খেলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল বাংলাদেশ।
বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান আজ গণমাধ্যমকে বলেন, ‘দুই তিন দিন আগে আমরা প্রস্তাবটি পেয়েছি। তবে এখনো আমরা এ বিষয়ে আলোচনা করিনি। বিষয়টি টিম ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়দের সঙ্গে আলোচনার পর আমরা ভারতকে আমাদের সিদ্ধান্ত জানাবো।’

দিবা-রাত্রির টেস্টে ধাতস্ত হতে কয়েক বছর আগে বাংলাদেশ ঘরোয়া পর্যায়ে লংগার ভার্সনে কিছু ম্যাচ খেলেছিল। তবে সে সময় খেলোয়াড়রা গোলাপি বলের মান সম্পর্কে অভিযোগ করে এবং দিবা-রাত্রির টেস্ট খেলার ধারণা বাতিল হয়ে যায়।

মাঠে দর্শক টানতে ভারতের দিবা-রাত্রির টেস্ট খেলার বিষয়ে সব সময়ই উচ্চ কন্ঠ বিসিসিআই সভাপতি গাঙ্গুলী।

বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণাকালে গত বৃহস্পতিবার মুম্বাইয়ে বিরাট কোহলি ও সিমিত ওভারের সহ-অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বৈঠক করেন গাঙ্গুলী এবং ধারণা করা হচ্ছে এ সময় তিনি দিবা-রাত্রির টেস্ট সম্পর্কে আলোচনা করেছেন।

ভারতীয় সংবাদ পত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গোলাপি বলে কোন প্রকার প্রস্তুতি না থাকায় গাঙ্গুলীর দিবা-রাত্রির টেস্ট আয়োজনে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট খুব বেশি আগ্রহী নয়।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে