সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুব বড় ধরনের কিছু একটা ঘটে গেছে : ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এইমাত্র খুব বড় ধরনের কিছু একটা ঘটে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার এক টুইট বার্তায় এমন মন্তব্য করেছেন।

ইসলামিক স্টেট গ্রুপের নেতা আবু বকর আল বাগদাদি মার্কিন সেনাবাহিনীর অভিযানে নিহত হয়েছেন এমন খবর চাউর হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট এমন টুইট করেন।

বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে, মার্কিন সেনাবাহিনীর অভিযানে বাগদাদি নিহত হয়েছেন, ট্রাম্পের টুইটও তারই ইঙ্গিত।

ঊর্ধ্বতন এক মার্কিন সেনা ও সূত্রের বরাত দিয়ে সিএনএন তাদের প্রতিবেদনে বলছে, শনিবার সিরিয়ায় উত্তর-পশ্চিমে অভিযান চালায় মার্কিন সেনাবাহিনী। এই অভিযানেই আইএস নেতা আবু বকর আল বাগদাদি মারা যায়।

তবে সূত্র সিএনএন-কে জানিয়েছে, ডিএনএ এবং বায়োমেট্রিক পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে প্রকৃতপক্ষে ওই ব্যক্তিই আবু বকর আল বাগদাদী কিনা।

এর মধ্যে হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মার্কিন সময় রবিবার সকাল ৯ টায় এক বিরাট ঘোষণা করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এ সম্পর্কে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে