সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামাল ভূঁইয়া ফুটপাতের দোকানে, মুগ্ধ ভক্তরা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ডেনমার্কে জন্মগ্রহণ করলেও সেখানকার সুযোগ সুবিধা ফেলে রেখে ছুটে এসেছেন নিজ দেশের হয়ে প্রতিনিধিত্ব করার আশায়। নিজ যোগ্যতায় পড়েছেন অধিনায়কত্বের আর্মব্যান্ড। এবার তাকে দেখা গেল চট্টগ্রামের একটি ফুটপাতে, কাপড়ের দোকানে। নিজের সাধারণত্ব দেখিয়ে যেনো হয়ে উঠলেন অসাধারণ।

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ খেলতে বর্তমানে চট্টগ্রাম আছেন জামাল ভূঁইয়া। তার দল চট্টগ্রাম আবাহনী সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। গ্রুপ ‘এ’ এর শেষ ম্যাচে হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে মারুফুল হকের শিষ্যরা। ফুরফুরে মেজাজে থাকা জামাল তাই সন্ধ্যার দিকে একটু ঘুরতে বেড়িয়েছিলেন।

ফুটপাত দিয়ে হাটার সময় আশেপাশের কাপড়ের দোকানগুলোতে ঢুঁ মারেন টাইগার ক্যাপ্টেন। এমন সময় এক ভক্তের চোখে পড়েন টি-শার্ট ও ট্রাউজার পরিহিত জামাল ভূঁইয়া। চুপিসারে তার ছবিও তুলে ফেলেন সেই ভক্ত। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার ছবিটি।

অন্য রূপের সাধারণ জামাল ভূঁইয়াকে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার প্রশংসায় পঞ্চমুখ সবাই। সেলিব্রেটি হলে অনেকেরই মাটিতে পা পড়েনা। তারকাখ্যাতি পাওয়া অনেকেই সাধারণ জনতা থেকেও দূরে থাকতে চান। অথচ জাতীয় দলের অধিনায়ক হয়েও জামাল ভূঁইয়ার এভাবে সাধারণের মাঝে মিশে থাকা অনন্য করে তুলেছে তাকে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে