,

প্রিয়াঙ্কার স্বামী নিক স্টেজেই যৌন হেনস্থার শিকার

news-image

বিনোদন ডেস্ক : হাজার হাজার দর্শকের সামনে গান গাইছিলেন প্রিয়াঙ্কার স্বামী পপ-স্টার নিক জোনাস। আর এই হল ভরা দর্শকের সামনে যৌন হেনস্থার শিকার হলেন তিনি। লস অ্যাঞ্জেলসে জোনাস ব্রাদার্সের কনসার্টে নিককে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তার এক মহিলা ফ্যানের বিরুদ্ধে।

সেই ভিডিও সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক মহিলা প্রিয়াঙ্কা চোপড়ার স্বামীর পা, পেছন দিক ও উরুতে হাত দিচ্ছেন। লস অ্যাঞ্জেলসের হ্যাপীনেস বিংস ট্যুর এ গত সপ্তাহে পারফর্ম করে জোনাসের ব্যান্ড। সে সময় এই ঘটনা ঘটে।

জানা গেছে, শো চলাকালীন সময়ে মঞ্চের একপাশে দাঁড়িয়ে পারফর্ম করছিলেন নিক জোনাস ও তার টিম। চারদিকে দাঁড়িয়ে দর্শকরা উপভোগ করছিলেন তাদের গান। এমন সময় প্রথমে নিকের পা ধরে টানেন সেই মহিলা। বিষয়টি খেয়াল করে নিকের নিরাপত্তা রক্ষীরা।

তারা ওই মহিলাকে সতর্ক করেন। কিন্তু তাতে কাজ হয়নি। এর পরেও নিকের পেছন দিক ও উরুতে হাত বুলিয়ে যাচ্ছিল নিকের ওই মহিলা ভক্ত। রাগ করে ধমকে ওঠেন নিক। তারপর আবারও পারফর্ম শুরু করেন।

প্রথমে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি নিক। পরে আর চুপ থাকতে পারেননি নিক। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘কারোর ক্ষেত্রেই এমন যৌন হেনস্থাকে সমর্থন করা যায় না’।

https://twitter.com/NickJDaily/status/1186789261732765696

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর