অস্ট্রেলিয়া ২৩৪ রানের টার্গেট দিল শ্রীলঙ্কাকে
স্পোর্টস ডেস্ক : ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে ২৩৪ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। এ ছাড়া অ্যারোন ফিঞ্চ ৬৪ ও গ্লেন ম্যাক্সওয়েল ৬২ রান করেন।
রবিবার সকালে অ্যাডিলেডে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। দলীয় ১২২ রানে প্রথম উইকেটের পতন হয় তাদের। ৩৬ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৬৪ রান করে ফিরে যান অ্যারোন ফিঞ্চ।
ফিঞ্চের বিদায়ের পর গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে জুটি গড়েন ওয়ার্নার। দ্বিতীয় উইকেট জুটিতে ১০৭ রান তোলেন তারা। দলীয় ২২৯ রানে ফিরে যান ম্যাক্সওয়েল। মাত্র ২৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬২ রান করেন তিনি।
শেষ পর্যন্ত ওয়ার্নার ১০০ রানে অপরাজিত থাকেন। এটি ওয়ার্নারের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৫৬ বলে ১০ চার ও ৪ ছক্কায় এই রান করেন তিনি।










