,

মিশা বললেন, মৌসুমীকে বিশেষ কমিটিতে রাখবো

news-image

বিনোদন ডেস্ক : এবারের শিল্পী সমিতি নির্বাচনে আলোচিত প্রার্থী ছিলেন সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী অভিনেত্রী মৌসুমী। প্রচারণায় চমক সৃষ্টি করে আশা জাগালেও শেষ পর্যন্ত আগের কমিটির সভাপতি মিশা সওদাগরের সঙ্গে পেরে উঠেননি তিনি। তবে হারলেও নির্বাচনের ফল মেনে নিয়ে তিনি যে নতুন কমিটির পাশে থাকার কথা বলেছিলেন সেটা পূর্ণতা পেতে যাচ্ছে তার প্রতিদ্বন্দ্বী বিজয়ী সভাপতি মিশা সওদাগরের কথায়।

জয়ের পর একটি অনলাইন পোর্টাল দেওয়াকে সাক্ষাৎকারে মিশা সওদাগর বলেন, মৌসুমী আমার বন্ধু। ওকে নিয়ে কাজ করব। নির্বাচনের আগেও বলেছি আমি জিতলে মৌসুমীকে নিয়ে কাজ করবো। আর আমি হেরে গেলে ফুলের মালা পরাবো। ও হেরেছে তাতে কি! ও আমার বন্ধু ছিল, আছে এবং থাকবে। মৌসুমীকে বিশেষ কমিটিতে রাখাবো। তাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে চলচ্চিত্র শিল্পী সমিতি।

প্রসঙ্গত, শুক্রবার অনুষ্ঠিত শিল্প সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রথমে মৌসুমীর জয়ের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন মিশা সওদাগর। সাধারণত নির্বাচনের পর প্রতিপক্ষ কিংবা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় পরাজিত প্রার্থীকে। কিন্তু সে পথে হাঁটেননি মৌসুমী। ফলাফল মেনে নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন কমিটির পাশে থাকার কথা বলেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর