সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সিরিজ নিয়েও আলোচনা

news-image

স্পোর্টস ডেস্ক : বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে কার্যভার গ্রহণ করেন সৌরভ গাঙ্গুলি। পরদিনই জাতীয় দলের রোডম্যাপ (রূপরেখা) নিয়ে কথা বলেছেন তিনি। দুই অধিনায়ক বিরাট কোহলি এবং রোহিত শর্মার সঙ্গে বৈঠক করেছেন তিনি। সেখানে বাংলাদেশ সিরিজ নিয়েও আলোচনা হয়েছে।

দুই অধিনায়ক বলা হচ্ছে এ কারণে, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে বিশ্রামে থাকছেন কোহলি। পরিবর্তে এ সিরিজে ভারতকে লিড দেবেন রোহিত। তবে টেস্ট সিরিজে যথারীতি টিম ইন্ডিয়ার নেতৃত্বে দেখা যাবে কোহলিকে। অধিকন্তু সব ফরম্যাটে তার ডেপুটি রোহিত।

স্বভাবতই দুজনের সঙ্গে কথা বলেছেন সৌরভ। গুরুত্বপূর্ণ এ সভায় উপস্থিত ছিলেন ভারতীয় নির্বাচকমণ্ডলী। হাজির ছিলেন বোর্ড সচিব জয় শাহ এবং কোষাধ্যক্ষ অরুণ ধুমাল। তবে অনুপস্থিত ছিলেন প্রধান কোচ রবি শাস্ত্রী।
বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। টিম ইন্ডিয়ার ভবিষ্যত রূপরেখা নিয়ে আলাপ হয়।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে