সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভেট্টোরির প্রথম দিন কেমন কাটলো?

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ তিনি। হাইপ্রোফাইল যাকে বলে। ড্যানিয়েল ভেট্টোরির বেতন শুনলে চোখ কপালে উঠতে পারে অনেকের। ১০০ দিনের চুক্তিতে এসেছেন, দৈনিক পাবেন ৩৫০০ ডলারের বেশি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ লাখ টাকা।

এমন একজন হাইপ্রোফাইল, হাই সেলারির কোচের প্রথম দিনটা কেমন কাটলো বাংলাদেশে? জানার আগ্রহ থাকারই কথা টাইগার ভক্ত সমর্থকদের।

টাইগারদের ভারত সফরের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে আজ (শুক্রবার) থেকে। প্রথম দিন শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসা বাঁহাতি স্পিনার আরাফাত সানি জানালেন, নতুন স্পিন বোলিং কোচের সঙ্গে কেমন সময় কাটলো তাদের।

আরাফাত সানি বলেন, ‘একজন বাঁহাতি স্পিনার হিসেবে সবসময় কিন্তু আমরা ওর বোলিংটা ফলো করতাম। যেহেতু উনি একজন গ্রেট বাঁহাতি স্পিনারদের মধ্যে। তিনি এখন আমাদের কোচ, আজকে তো প্রথম দিন। দেখা যাক, অনুশীলন তো আরো আছে। দলের সঙ্গে আছি, তাঁর সঙ্গে শেয়ার করবো কিভাবে কি করা যায়। কারণ তাঁর অভিজ্ঞতা রয়েছে অনেক। আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড় তো তিনি ছিলেনই, আইপিএলেও কোচিং করিয়েছেন। তাঁর সঙ্গে কথা বলে, অভিজ্ঞতা শেয়ার করলে হয়তো আরো উন্নতি সম্ভব হবে।’

প্রথম দিন স্পিনারদের কি নিয়ে কথা হয়েছে ভেট্টোরির সঙ্গে? এমন প্রশ্নের জবাবে আরাফাত সানি বলেন, ‘আজকে যেহেতু প্রথম দিন, সবাইকে শুধু দেখেছে। তেমন কোনো কথা হয়নি। হয়তো কাল এটি নিয়ে কথা বলবো, বা পরবর্তী যেদিন অনুশীলন হবে সেদিন হয়তো আলোচনা করা হবে।’

সামনে ভারত সফর। এই সফরের আগে কোন জায়গাগুলোর উন্নতিতে ভেট্টোরি সাহায্য করতে পারেন? সানির জবাব, ‘উন্নতি বলতে আসলে কোন উইকেটে কেমন বোলিং করতে হবে সেটা জানা জরুরী। ভারতে কিন্তু অনেক ম্যাচ খেলেছেন তিনি, কোচিংও করাচ্ছেন। তাই ওই উইকেট সম্পর্কে আমাদের চেয়ে তিনি অনেক বেটার জানেন। কোন উইকেট কেমন হতে পারে, কিভাবে বোলিং করলে বেটার পারফর্ম করা যায়-এই জিনিসগুলোর ব্যাপারে আমি আইডিয়া নেয়ার চেষ্টা করবো।’

নিউজিল্যান্ডের ভেট্টোরি উপমহাদেশের স্পিনার আর উইকেট নিয়ে কতটা পরিষ্কার ধারণা রাখেন? আসন্ন ভারত সফরে তার কোচিংয়ে দল কিভাবে উপকৃত হতে পারে? এমন প্রশ্নে সানি বলেন, ‘উনি হয়তো উপমহাদেশের না। কিন্তু আমরা তো উপমহাদেশের। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কায় উইকেট অনেকটা একই। হয়তো তিনি সফল হতে পারেননি বা পারফর্ম করতে পারেননি। হয়তো এখানে করতে পারেন। তাঁর ধারণা কিন্তু আছে। অভিজ্ঞতাও আছে। সেটা অনুসরণ করলে আমাদের জন্য বেটার হতে পারে।’

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে