,

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে

news-image

অনলাইন ডেস্ক : ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। প্রচণ্ড বাতাসের কারণে এটি দ্রুত বিস্তার লাভ করায় এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসের প্রায় ৫০ হাজার মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, নগরীর প্রায় ৪০ মাইল (৬৫ কিলোমিটার) উত্তরে সান্তা ক্লারিটার কাছে কথিত টিক ফায়ার দুপুরের পরপরই ছড়িয়ে পড়ে দ্রুত ৫ হাজার হেক্টর ভূমি গ্রাস করে ফেলেছে।

এ দাবানলে অনেক ঘরবাড়ি ও অবকাঠামো পুড়ে গেছে এবং এর দ্রুত বিস্তার ঘটতে থাকায় বাধ্য হয়ে প্রধান একটি মহাসড়ক ও আরো অনেক রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে এয়ার ট্যাঙ্কার ও হেলিকপ্টারে প্রায় ৫শ’ দমকল কর্মী দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ দাবানলের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

দমকল বিভাগের মুখপাত্র বলেন, ‘আমরা এখন দাবানল ছড়িয়ে পড়া অঞ্চলের লোকজনকে নিরাপদ দূরত্বে চলে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’

দাবানল ছড়িয়ে পড়ার জন্য অনুকূল আবহাওয়া অর্থাৎ দমকা হাওয়া, উচ্চ তাপমাত্রা ও কম আদ্রতা বিরাজ করায় এ রাজ্যের বিস্তৃত এলাকা দাবানলের কবলে ছড়িয়ে পড়তে পারে বলে সর্বোচ্চ বিপদ সংকেত জারি করা হয়েছে। খবর এএফপির।

ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা