,

বলিভিয়া প্রেসিডেন্ট নির্বাচনে ফের জয়ী মোরালেস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বলিভিয়ার নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইভো মোরালেসকেই জয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচনী ট্রাইব্যুনাল।

নির্বাচনের প্রথম রাউন্ডের ভোট গণনা নিয়ে বিরোধীদের ব্যাপক আপত্তির মুখেই বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়। খবর বিবিসির।

বলিভিয়ার নির্বাচনী ট্রাইব্যুনালের (টিএসই) ওয়েবসাইটে গণনা করা ৯৯ দশমিক ৯ শতাংশ ভোটের মধ্যে মোরালেস ৪৭ দশমিক ১ শতাংশ পেয়েছেন বলে জানানো হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কার্লোস মেসা পেয়েছেন ৩৬ দশমিক ৫১ শতাংশ ভোট।
দেশটিতে দ্বিতীয় রাউন্ডের ভোট এড়াতে প্রথম রাউন্ডে সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রার্থীকে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বির তুলনায় ন্যূনতম ১০ শতাংশ ভোটে এগিয়ে থাকতে হয়।

এর আগে ৯৯ শতাংশ ভোট গণনা শেষে মোরালেস ৪৬ দশমিক ৯৫ শতাংশ এবং মেসা ৩৬ দশমিক ৬০ শতাংশ ভোট পেয়েছিলেন বলে জানানো হয়েছিল।

মোরালেস সেসময় বলেছিলেন, বাকি ১ শতাংশের গণনা শেষে যদি দুই প্রার্থীর ব্যবধান ১০ শতাংশের নিচে নেমে যায়, তাহলে তিনি ফল মেনে ১৫ ডিসেম্বরের দ্বিতীয় রাউন্ড ভোটে অংশ নেবেন।

প্রতিদ্বন্দ্বি প্রার্থী ‘নির্বাচনের ফল চুরির’ চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করে বিরোধীরা দেশে একটি অভ্যুত্থানচেষ্টা সংঘটিত করতে পারে বলে সমর্থকদের সতর্ক থাকতেও বলেছিলেন তিনি।

বিরোধী প্রার্থী মেসা প্রেসিডেন্ট নির্বাচনের ফল গণনাকে ‘বড় ধরনের জালিয়াতি’ অ্যাখ্যা দিয়ে মোরেলস অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চাইছেন বলে অভিযোগ করেছেন।

বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা