সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে ইসরায়েলের একটি রহস্যময় বিমান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জর্ডানের আম্মানে দুই মিনিটের বিরতি নিয়ে ইসরায়েলের তেল আবিব থেকে একটি রহস্যময় বিমান সৌদি আরবের রিয়াদে গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় উড়াল দিয়ে যাওয়া এই বিমানে যাত্রী কে ছিলেন, তা নিয়ে ইসরায়েল গণমাধ্যম প্রশ্ন তুলেছে।

মিডল ইস্ট গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের ফ্লাইট ট্র্যাকিং উপাত্তে দেখা গেছে, চ্যালেঞ্জার ৬০৪ নামে ব্যক্তিগত মালিকানার বিমানটি যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ছিল। যেটি ইসরাইলের বেন গৌরিয়ান বিমানবন্দরে ফিরে যাওয়ার আগে রিয়াদে ঘণ্টাখানেক ছিল।
এমন সময় এই রহস্যময় বিমানটির সৌদি আরবে আসার খবর আসল, যখন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার রিয়াদ সফরে ছিলেন।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু কিংবা দেশটির অন্য কোনও কর্মকর্তা রিয়াদের বৈঠকে অংশ নিয়েছিলেন কিনা, তা নিয়ে সাংবাদিকদের মধ্যে আলোচনা চলছে।

এক টুইট বার্তায় সাংবাদিক ও বিমান শনাক্তকরণ উপাত্ত সংগ্রহকারী আভি শার্ফ বলেন, ‘রিয়াদে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে তেল আবিব থেকে কেউ এসেছেন কিনা, আমি জানি না।’

ইনটেলিটাইম নামে ইসরায়েলের গোয়েন্দা বিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, নেতানিয়াহু কেন রাষ্ট্রপতি রেউভেন রিভলিনকে সরকার গঠনের জন্য ম্যান্ডেট ফিরিয়ে দিতে দেরি করেছিলেন এবং বিমানের অন্য যাত্রীদের কেন জর্ডান থেকে তুলে নেওয়া হয়েছিল, তা নিয়েও তিনি বিস্মিত হয়েছিলেন।

মানুষের চোখে ধুলা দিতেই বিমানটি আম্মানে থেমেছিল কিনা, সেই প্রশ্ন তুলেছেন সাংবাদিক ইয়োসি মেলম্যান। তিনি বলেন, এতে করে বিমানটি একক ট্রান্সপোন্ডার কোড পাবে।

ফ্লাইটরাডার২৪ ওয়েবসাইটের তথ্য অনুসারে, সাম্প্রতিক মাসগুলোতে বিমানটি ইসরায়েল থেকে কায়রোতে কয়েকবার ভ্রমণ করেছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে