শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাবাং-থ্রি’র ট্রেলারেই ঝড় (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : সালমান খানের আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘দাবাং’। গত এপ্রিল মাস থেকে শুরু হয়েছে সিনেমাটির সিকুয়্যাল ‘দাবাং-থ্রি’র শুটিং। এরপর মাঝে মধ্যেই প্রকাশ হয়েছে সিনেমাটির নানা দৃশ্য। শুটিং মুহূর্তের নানা ভিডিও, টিজার প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার প্রকাশ হলো সিনেমাটির ট্রেলার।

তৃতীয়বারের মতো চুলবুল পাণ্ডের লুকে হাজির হয়েছেন সালমান খান। এবার যেন আরও বিধ্বংসী তিনি। বুধবার ৩ মিনিটি ২২ সেকেন্ডের ট্রেলারটি প্রকাশ হয়েছে। চুলবুল পাণ্ডে হয়ে হাজির হয়ে ট্রেলারেই ঝড় তুলেছেন সালমান খান।

সংলাপ, অ্যাকশন দৃশ্য, অভিনয় চমক লাগানো সব দৃশ্য দিয়ে সাজানো হয়েছে ট্রেলারটি। পুলিশ অফিসারের বেশে এবারও পুরোদস্তুর অ্যাকশন মুডে পাওয়া গেছে সালমান খানকে।

নির্মাতা জানান, এর আগে ‘দাবাং’ -এর দুটো ছবিতেই পুলিশ অফিসার চুলবুল পাণ্ডের নানা কাণ্ড কারখানা দেখেছেন সিনেদর্শক। তবে চুলবুল পাণ্ডের এই দৌর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসার হযে ওঠার নেপথ্যের কাহিনিটা দেখবেন দর্শক।

ট্রেলারে যুবক চুলবুল পাণ্ডের ফ্লাশব্যাক দেখানো হয়েছে। সালমান ও সোনাক্ষী ছাড়াও অভিনয় করেছেন আরবাজ খান, মাহি গিল এবং সুদীপ। রয়েছেন মহেশ মঞ্জরেকরের মেয়ে সাই মঞ্জরেকর।

২০১০ সালে অভিনব কাশ্যপের পরিচালনায় মুক্তি পেয়েছিল দাবাং, এরপর দাবাং ২-এর পরিচালক হিসেবে দেখা গেছে আরবাজ খানকে। আর এই ছবিটি পরিচালনা করেছেন প্রভুদেবা। আগামী ২০ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া