,

তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

news-image

তুরস্কের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে বলে মার্কিন অর্থ মন্ত্রণালয় খবর দিয়েছে। ওই মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক সামরিক অভিযান শুরু করার পর আঙ্কারার ওপর ওয়াশিংটন যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তা প্রত্যাহার করা হয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, তুরস্কের কয়েকজন মন্ত্রী ও পদস্থ কর্মকর্তার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। ওয়াশিংটন বলছে, তুরস্ক উত্তর সিরিয়ায় হামলা বন্ধ করার সিদ্ধান্ত নেয়ার কারণে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। উত্তর সিরিয়ায় তুর্কি আগ্রাসন শুরুর পর হাজার হাজার কুর্দি জনগোষ্ঠী শরণার্থীতে পরিণত হয়। তুরস্কের সেনাবাহিনী গত ৯ অক্টোবর ‘সন্ত্রাস বিরোধী যুদ্ধ’ ও ‘তুর্কি-সিরিয়া সীমান্ত থেকে কুর্দি গেরিলাদের মূলোৎপাটনের’ অজুহাতে সিরিয়া সীমান্তে হামলা চালায়। অবশ্য ১৭ অক্টোবর থেকে পাঁচদিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় তুরস্কের এরদোগান সরকার। যুদ্ধবিরতির ওই সময়সীমা শেষ হওয়ার আগেই এ হামলা বন্ধের ব্যাপারে মঙ্গলবার তুর্কি ও রুশ প্রেসিডেন্টের মধ্যে একটি সমঝোতা হয়। ওই সমঝোতা অনুযায়ী, সিরিয়া-তুর্কি সীমান্ত থেকে কুর্দি গেরিলাদের ৩০ কিলোমিটার দূরে সরে যাওয়ার শর্তে আগ্রাসন বন্ধ রাখতে সম্মত হয় আঙ্কারা।

উত্তর সিরিয়া থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়ার পর ওয়াশিংটনের সবুজ সংকেত নিয়ে তুরস্ক সিরিয়ায় হামলা চালিয়েছিল। তুর্কি বাহিনী গত তিন বছরে বহুবার সিরিয়ার সীমান্তে আগ্রাসন চালিয়েছে। পারসটুডে

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর