শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রলের শিকার জাহ্নবী

news-image

বিনোদন ডেস্ক : বনি কাপুর ও শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুর খুবই ফিটনেস-সচেতন। জিমের পাশাপাশি নিয়মিত যান পিলাটিস ক্লাসে। ‘পিলাটিস’ শরীরচর্চার একটি বিশেষ পদ্ধতি।জোসেফ পিলাটিসের নামে নামাঙ্কিত এ পদ্ধতি পশ্চিমা দুনিয়ার নতুন প্রজন্মের কাছে খুবই জনপ্রিয়।

কেতাদুরস্ত স্টাইলের জন্য জাহ্নবী যেমন প্রশংসিত হন, ঠিক তেমনই ট্রলও হয়েছেন বহুবার। এবার আরও একবার ট্রলিং তালিকায় নাম উঠল শ্রীদেবী কন্যার।

উজ্জ্বল হলুদ সালোয়ার-কামিজ-ওড়নায় সেজে থাকা জাহ্নবী সম্প্রতি ক্যামেরাবন্দি হন তার পিলাটিস ক্লাসের সামনে। মানানসই কানের দুল আর গয়নায় দারুণ দেখাচ্ছিল জাহ্নবীকে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ছবি আর ভিডিওতে দেখা যায়, পিলাটিস ক্লাস থেকে বেরিয়ে সবার দিকে হাত নাড়তে নাড়তে জাহ্নবী নিজের গাড়িতে উঠে যান।

এখানেই ঘটে বিপত্তি। গাড়িতে ওঠার সময় দেখা যায়, জাহ্নবীর ওড়না থেকে ঝুলছে প্রাইস ট্যাগ! এ ছবি আর ভিডিও শেয়ার হতে না হতেই নেটিজেনদের মধ্যে হাসির রোল ওঠে। ওড়নার প্রান্ত থেকে ঝুলে থাকা দামের চিরকুট নজর এড়ায়নি নেটিজেনদের। কার্যত জাহ্নবীর পুরো সাজ-ই মাটি হয়ে যায় ভার্চুয়াল দুনিয়ায়। তবে ট্যাগ দেখা গেলেও পোশাকের দাম জানতে পারেননি কেউ।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া