সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালাহর ঝলকে লিভারপুলের গোলোৎসব

news-image

স্পোর্টস ডেস্ক : ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো লিভারপুলের মুখোমুখি হয়েছিল অখ্যাত জেঙ্ক। তবে প্রথম সাক্ষাৎটা সুখকর হলো না পুচকে দলটির। ঘরের মাঠে সালাহ, মানে ও চেম্বারলিনের গোলোৎসবে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছেন তারা।

বুধবার রাতে ক্রিস্টাল অ্যারেনায় লিভারপুলকে আতিথ্য দেয় জেঙ্ক। শুরুটা দারুণ করেন অতিথিরা। দ্বিতীয় মিনিটে অ্যালেক্স অক্সলেড- চেম্বারলিনের গোলে এগিয়ে যান তারা। যদিও কিছুক্ষণ পরই বল জালে জড়ান স্বাগতিকরা। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।

এর পর ম্যাচের বাকি সময় আধিপত্য বিস্তার করে খেলে লিভারপুল। মুহুর্মুহু আক্রমণে জেঙ্ক শিবিরে ত্রাস ছড়ান সালাহ-মানে-মিলনাররা। অবশ্য প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেননি তারা। তবে দ্বিতীয়ার্ধে খেলায় পূর্ণ নিয়ন্ত্রণ নেন। ৫৭ মিনিটে রবার্তো ফিরমিনোর বাঁকানো পাস ধরে দারুণ লফট শটে নিশানাভেদ করেন চেম্বারলিন।

খেলার শেষ ভাগে লিভারপুলের গোলোৎসবে যোগ দেন সাদিও মানে ও মোহামেদ সালাহ। প্রথমে সালাহর পাসে পারফেক্ট ফিনিশিং (৭৭ মিনিট) দেন মানে। মিনিট দশেক পর সেনেগালিজ ফরোয়ার্ডের বাড়ানো পাসে প্রতিপক্ষের রক্ষণব্যূহ ভেদ করেন মিসরীয় গোলমেশিন।

অবশ্য চতুর্থ গোল হজম করার ১ মিনিট পরই এক গোল পরিশোধ করে জেঙ্ক। ঠিকানায় বল পাঠান স্ট্রাইকার স্টিভেন ওডে। তবে তাদের লড়াই ওই পর্যন্তই। এতে কেবল ব্যবধানই কমেছে স্বাগতিকদের। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়েন অলরেডরা। এ নিয়ে ‘ই’ গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে এলেন তারা। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে নাপোলি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক