সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হলেন শিলা

news-image

বিনোদন প্রতিবেদক : প্রথম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ এর মুকুট জয় করলেন শিরিন আক্তার শিলা। তার মাথায় ২০ লাখ টাকা দামের মুকুট পরিয়ে দিলেন বলিউডের জনপ্রিয় নায়িকা সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন।

বুধবার (২৩ অক্টোবর) রাতে বসুন্ধরা কনভেশনের নবরাত্রী হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় মিউ ইউনিভার্স বাংলাদেশের গ্র্যান্ড ফিনালে। সেখানে সেরা ১০ প্রতিযোগীর মধ্যে সেরা নির্বাচিত হন ঠাকুরগাঁওয়ের শিরিন আক্তার শিলা। প্রথম রানারআপ হয়েছেন আলিশা ইসলাম এবং দ্বিতীয় রানারআপ (তৃতীয়) হয়েছেন জেসিয়া ইসলাম।

প্রথম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হওয়ার অনুভূতি জানিয়ে শিরিন আক্তার শিলা বলেন, ‘আজ থেকে আমিই বাংলাদেশ। আমার বাবা একজন সৈনিক (বিজিবি)। বাবার মতো আমিও দেশের জন্য কাজ করতে চাই।’

বুধবার দুপুরে ঢাকায় আসেন সুস্মিতা সেন। এই আসরের বিচারক ছিলেন তিনি। বলিউডের এই নায়িকা বলেন, ‘মিস ইউনিভার্সের প্ল্যাটফর্ম আমাকে সারাবিশ্ব চিনিয়েছে। এ ধরনের আন্তর্জাতিক মানের আয়োজনে অংশ নেয়ার জন্য ভাষা কোনো বাধা না। আত্মবিশ্বাসটাই আসল। যিনি আজ নির্বাচিত হলেন, তিনি এই সুন্দর দেশটাকে তুলে ধরবেন বিশ্ব মঞ্চে। তার জন্য আমার আশীর্বাদ থাকল।’

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ এর চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক জানান, দক্ষিণ কোরিয়ায় আগামী ১৯ ডিসেম্বর বসবে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮তম আসর। শিলা সেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ এর মূল বিচারক হিসেবে ছিলেন সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান, রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, হেরিটেজ ক্র্যাফটসের তুতলি রহমান, রুবাবা দৌলা ও ফারজানা চৌধুরী, সাবেক ক্রিকেটার আতাহার আলী খান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে