সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেমির পথে চট্টগ্রাম আবাহনী

news-image

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার চমৎকার নৈপুণ্যে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে দুর্দান্ত জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। বুধবার রাতে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে স্বাগতিকরা ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে লাওসের ইয়ং এলিফ্যান্ট ক্লাবকে। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল প্রথম আসরের চ্যাম্পিয়নরা।

জামাল ভূঁইয়া এখন যে বাংলাদেশের ফুটবলের ‘পোস্টারবয়’ তা আরেকবার প্রমাণ করলেন চট্টগ্রামের মাঠে। জোড়া গোল করেছেন, একটি করিয়েছেন। ম্যাচ শেষে হাতে নিয়েছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার। এক কথায় চট্টগ্রামের দর্শকদের সামনে যেন ছিল ‘জামাল-শো’।

নবম মিনিটে লুকার পাস থেকে গোল করে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে দেন নাইজেরিয়ান ফুটবলার চিনেদু ম্যাথু; কিন্তু এগিয়ে থাকাটা ধরে রাখতে পারেনি চট্টগ্রামের জায়ান্টরা। ৫ মিনিটের মধ্যেই ফ্রি-কিক থেকে গোল করে সমতায় ফেরান থানাকান্থি।

কেবল সমতায় ফেরাই নয়, অতিথি দলটি লিডও নেয় প্রথমার্ধে। ৩৩ মিনিটে কেওহানাম গোল করলে ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় লাওসের দলটি।

দ্বিতীয়ার্ধে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন জামাল ভূঁইয়া। তাকে কোনোভাবেই থামাতে পারছিলেন না ইয়ং এলিফ্যান্টের খেলোয়াড়রা। তার নৈপুণ্যেই দ্বিতীয়ার্ধে তিন তিনটি গোল আদায় করে নেয়ে স্বাগতিক দল। যার দুটি গোল করেছেন জামাল নিজে, আরেকটি করিয়েছেন লুকাকে দিয়ে।

৫৪ মিনিটে জামালের ক্রসে মাথা ছুঁইয়ে ম্যাচে সমতা আনেন লুকা। বাকি দুই গোল জামাল ভূঁইয়া করেছেন ৭২ ও ৭৮ মিনিটে।

চট্টগ্রাম আবাহনী গ্রুপের শেষ ম্যাচ খেলবে ২৫ অক্টোবর মোহনবাগানের বিরুদ্ধে। এ ম্যাচ ড্র করলেই ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠবে মারুফুল হকের দল।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে