শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরীর প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করতে সুস্মিতা সেন ঢাকায়

news-image

বিনোদন প্রতিবেদক : সুন্দরী প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করতে আজ ঢাকায় এসেছেন সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকায় এসে পৌঁছেছেন এই নায়িকা। বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজকরা।

সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে সুস্মিতা বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।

সেরা দশ প্রতিযোগী আজকের এই চূড়ান্ত পর্বে অংশ নেবেন। যিনি মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হবেন তার মাথায় পরানো হবে ২০ লাখ টাকা মূল্যের হীরার মুকুট। জানা যায়, এ মুকুটে ৭৫০টি হীরা রয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা। দেখা যাক কার মাথায় এই মুকুট পরান সুস্মিতা।

২০ লাখ টাকার মুকুট পরাতে সুস্মিতা সেন ঢাকায়

বিচারক হিসেবে আরও থাকবেন সঙ্গীতশিল্পী তাহসান খান, রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, তুতলি রহমান, রুবাবা দৌলা ও ফারজানা চৌধুরী। মঞ্চে প্রতিযোগীরা বেশ কিছু কোরিওগ্রাফিতে অংশ নেবেন।

এছাড়া পার্থিব ব্যান্ড দল গান পরিবেশন করবে বলে জানিয়েছেন আয়োজকরা। প্রসঙ্গত এর আগে আরও দুবার ঢাকায় এসেছিলেন সুস্মিতা সেন। ২০১১ ও ২০১৫ সালের ভিন্ন দুটি কাজে ঢাকা ঘুরে যান এ বলিউড অভিনেত্রী।

১৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮তম আসর। এবার এই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেবে আজকের বিজয়ী ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া