,

যুদ্ধ শুরু হতে পারে আল-আকসা মসজিদ নিয়ে : হামাস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস বলেছে, পবিত্র আল-আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের অবমাননার কারণে সর্বাত্মকভাবে আঞ্চলিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। হামাসের মুখপাত্র ফাউজি বারহুম সোমবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের উসকানিমূলক আচরণের কারণে তেল আবিবকে চড়া মূল্য দিতে হতে পারে। পাশাপাশি দখলদার ইসরাইল ও অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ফিলিস্তিনের পশ্চিম তীর ও জেরুজালেম শহরের জনগণকে তাদের প্রতিরোধ জোরদার করার আহ্বান জানান ফাউজি বারহুম। পবিত্র আল-আকসা মসজিদে ইসরাইলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীরা যে অবমাননাকর তত্পরতা চালাচ্ছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বানও জানান তিনি।

পবিত্র আল-আকসা মসজিদে সম্প্রতি ইসরাইলের সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের অবমাননামূলক তত্পরতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে আরো কয়েকটি সংগঠন। এসব সংগঠন বলেছে, আল-আকসা মসজিদের অবমাননার ঘটনা থেকে ইসরাইলের বিরুদ্ধে লড়াই অনিবার্য হয়ে উঠবে।

ইত্তেফাক/এসআর

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর