শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবারের মতো জুটি বাঁধলেন ইমন-মম

news-image

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো সিনেমায় জুটি বাঁধলেন চিত্রনায়ক ইমন ও জাকিয়া বারী মম। ‘আগামীকাল’ নামে ছবির মাধ্যমে বড় পর্দায় আসছেন তারা। আজ ২২ অক্টোবর থেকে এ দুই তারকাকে নিয়ে ছবির শুটিং শুরু করছেন অঞ্জন আইচ।

নায়িকা মমর প্রসঙ্গে ইমন বলেন, ‘মম আমাদের প্রজন্মের ফ্যান্টাস্টিক একজন অভিনেত্রী। ভার্সেটাইল কাজ সে করেছে। তার সঙ্গে নাটকে নায়ক হয়েছি। এবার সিনেমাতেও জুটি বাঁধলাম। আশা করছি আমাদের জুটি পছন্দ করবেন দর্শক।’

উল্লেখ্য, জনপ্রিয় অভিনেতা-নির্মাতা তৌকির আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’র মাধ্যমে বড় পর্দায় পা রাখেন ইমন ও মম।

ছবিটি ২০০৭ সালে মুক্তি পায়। ছবিতে মমর নায়ক ছিলেন রিয়াজ। প্রথম ছবিতেই শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে নেন মম।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া