সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভয়াবহ অগ্নিকান্ডে অকল্যান্ড কালো ধোঁয়ায় আচ্ছন্ন

news-image

অনলাইন ডেস্ক : নিউজিল্যান্ডের বৃহত্তম নগরী অকল্যান্ডের একটি নির্মাণস্থলে ভয়াবহ অগ্নিকান্ডে এলাকাটি কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানোর সময় নগরীর কেন্দ্রস্থলের অনেক এলাকা বাধ্য হয়ে বন্ধ করে দেয়া হয়। খবর এএফপি’র।

দেশটির দমকল ও জরুরি সংস্থা জানায়, মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টা ১০মিনিটের দিকে স্কাই সিটি কনভেনশন সেন্টারের ছাদে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

নিউজিল্যান্ডের বৃহত্তম নগরীর এ কেন্দ্র ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যাওয়ার পর অফিস কর্মীদের সেন্টারের ভিতরে অবস্থান করার ব্যাপারে সতর্ক করা এবং এসি বন্ধ করে দিতে বলা হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

ভয়াবহ অগ্নিকান্ডে কালো ধোঁয়ায় আচ্ছন্ন অকল্যান্ড

অসমর্থিত সূত্রের খবরে বলা হয়, নির্মাণ কর্মীরা ওই ভবনে ঝালাইয়ের কাজ করার সময় এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এ কনভেনশন সেন্টার হচ্ছে অকল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২১ সালের অ্যাপেক সম্মেলনের অন্যতম কেন্দ্র।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে