সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবদের ধর্মঘট নিয়ে সৌরভ গাঙ্গুলি যা বললেন

news-image

স্পোর্টস ডেস্ক : সোমবার হঠাৎই উত্তপ্ত বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। বেতন-ভাতা বৃদ্ধিসহ নানা দাবিতে সোচ্চার হয়েছেন ক্রিকেটাররা। সাকিব-তামিম-মুশফিকসহ জাতীয় দল ও ঘরোয়া ক্লাবের প্রায় সব ক্রিকেটার মিলে ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন।

দাবিগুলো না মানলে সব ধরনের ক্রিকেট খেলা থেকে বিরত থাকারও ঘোষণা দিয়েছেন সাকিবরা। ফলে টাইগারদের আসন্ন ভারত সফর নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

তিনটি টি-টোয়েন্টি ও দুই টেস্টের সিরিজ খেলতে নভেম্বরের শুরুতেই ভারত যাওয়ার কথা বাংলাদেশ দলের। হাতে বেশি সময় নেই। এমন সময়ে এই আন্দোলন, সিরিজ নিয়ে শঙ্কা তো হওয়ারই কথা।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এটা নিয়ে চিন্তিত নয়। বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি মনে করছেন, এটা বাংলাদেশ ক্রিকেটের অভ্যন্তরীণ ব্যাপার। ভারত-বাংলাদেশ সিরিজে এর প্রভাব পড়বে না।

সৌরভ বলেন, ‘এটা তাদের অভ্যন্তরীণ ইস্যু। তারাই এর সমাধান করবে। তারা (বাংলাদেশ) খেলতে আসবে।’

বাংলাদেশ ক্রিকেটের এই সংকট নিয়ে বিসিবির সঙ্গে কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে বিসিসিআই প্রেসিডেন্ট বলেন, ‘এটা পুরোপুরিই তাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমি বিসিবির সঙ্গে কথা বলেছি। এ নিয়ে আমার কিছু বলা ঠিক হবে না।’

ভারত ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে দিল্লিতে আগামী ৩ নভেম্বর। এরপর দুই টেস্টের সিরিজ রয়েছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে